টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সুখবর। বাবা হতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)! বিশ্বকাপের সময়ই স্ত্রী দেবিশা শেট্টিকে দেখে অনেকে অনুমান করেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা। এবার ভাইরাল হয়েছে দেবিশার সাধের অনুষ্ঠানের ভিডিও। তবে সূর্যর তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
বিশ্বকাপ জয়ের দিন স্টেডিয়ামেই ছিলেন দেবিশা। পরে মাঠে নেমে সেলিব্রেট করেন। তার আগে সোশাল মিডিয়ায় দেবিশার একাধিক ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। বিশ্বজয়ের রাতে দেবিশাকে দেখে সেই জল্পনা আরও বাড়ে।
আরও পড়ুন:
এবার সোশাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় এক বিরাট হলে দেবিশার হাত ধরে সূর্য ঢুকছেন। সেখানে আরও অনেকেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে, এটা দেবিশার সাধের অনুষ্ঠান। এমনকী ভিডিওর একটি অংশে দেখাও যায় দেবিশার ‘বেবি শাওয়ার’-এর আমন্ত্রণ বার্তা।
তবে সূর্য বা দেবিশা নিজে কিছু জানাননি। বিশ্বকাপ জয়ের পর আনন্দে ভারত অধিনায়ককে জড়িয়ে ধরেন দেবিশা। ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়। তবে পরিচিতি ২০১০ সালে। অন্যদিকে জাতীয় দলে ডাক পাওয়ার জন্য সূর্যকে ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আর ৩৫-এ তিনি বিশ্বজয়ী। ভারতের টি-টোয়েন্টি জার্সিতে এখন থ্রি স্টার।
Baby shower of Suryakumar Yadav and Devika 😍❤️ pic.twitter.com/rYudGduOPE
— Jeet (@JeetN25) March 14, 2026
বিশ্বজয়ের আগে ও পরে একাধিক মন্দির দর্শনে গিয়েছেন সূর্য-দেবিশা। আবার বিশ্বকাপ জেতার পর ট্রফি নিয়ে আহমেদাবাদের হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ। সঙ্গে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তা নিয়ে বিতর্কও হয়। তবে সেসব উড়িয়ে সম্প্রতি বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দিরে যান টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। এক্ষেত্রেও তাঁদের সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তাঁরা যান মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব
-
‘গৃহবধূরা দেশ গড়েন’, হোমমেকারদের মাসিক ৩০ হাজার টাকা ‘বেতনে’র পক্ষে সুপ্রিম কোর্ট
-
মধ্যপ্রদেশে বিজেপির হ্যাটট্রিক! কংগ্রেসের মনোনয়ন বাতিল, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩ প্রার্থী