Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Vaibhav Sooryavanshi

ছক্কা মেরে ক্লান্ত! নতুন অস্ত্রের খোঁজে বৈভবের ঘোষণা, ‘এবার দেখে নেবেন’

IPL 2026: টুর্নামেন্ট জুড়ে হাঁকিয়েছে ৭২টি ছক্কা। কিন্তু এবার নতুন লক্ষ্য বৈভব সূর্যবংশীর। গুচ্ছ নজির গড়ে ও পাঁচটি ব্যক্তিগত খেতাব জিতে চমকে দিয়েছে ১৫ বছর বয়সি ক্রিকেটার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৮:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১৮:১৫

options
link
ছক্কা মেরে ক্লান্ত! নতুন অস্ত্রের খোঁজে বৈভবের ঘোষণা, ‘এবার দেখে নেবেন’ zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি

আইপিএল শেষ। গুচ্ছ নজির গড়ে ও পাঁচটি ব্যক্তিগত খেতাব জিতে চমকে দিয়েছে ১৫ বছর বয়সি ক্রিকেটার। টুর্নামেন্ট জুড়ে হাঁকিয়েছে ৭২টি ছক্কা। কিন্তু এবার নতুন লক্ষ্য বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। আইপিএল শেষ হতেই জানিয়ে দিল, এবার তাকে নতুন রূপে দেখা যাবে। লোকে ভাবে, বৈভব ছক্কা হাঁকাতে ভালোবাসে। তবে ভবিষ্যতের ছকও তৈরি রাজস্থান রয়্যালসের ক্রিকেটার।

৭২টি ছক্কা হাঁকালেও সবচেয়ে বেশি চার মারতে পারেনি। ৭৫টি চার মেরে সেই খেতাব ছিনিয়ে নিয়েছেন সাই সুদর্শন। প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সেটা বৈভবকে মনে করিয়ে দেন। তাতেই বৈভব জানায়, নিজের খেলায় বদল আনছে। কারণ সামনে ভারত এ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে হবে। তাই বল মাটিতে মারা অনুশীলন করছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই বৈভব বলে, “আমি লাল বলে খেলা অনুশীলন করছি। কেউ আমাকে দেখেনি। কিন্তু এবার আমাকে দেখবে। লোকে ভাবে আমি সব বল মারতে ভালোবাসি। আসলে এটা টি-টোয়েন্টি ফরম্যাট। কোচ আমাকে স্বাধীনতা দিয়েছেন। আমি মারি, কারণ আমি জানি যে ওই বলটায় মারতে পারব। তার মানে এই নয় যে কোনও বাধ্যবাধকতা আছে।”

তার সংযোজন, “আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমার বাবাও শিখিয়েছে, টেস্ট হল ক্রিকেটের সেরা ফরম্যাট। আমি রনজিতে খেলেছি। কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। তাই আমার কাছে সেটা আরও চ্যালেঞ্জের। কিন্তু আমি খেলার উন্নতির চেষ্টা করে যাচ্ছি।” ইতিমধ্যে ভারত এ দলের হয়ে খেলেছে বৈভব। টেস্টও খেলেছে। তবে এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। কবে সেই স্বপ্নপূরণ হবে? ফাইনালের পর বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া ইঙ্গিত দেন, দ্রুত টিম ইন্ডিয়ায় অভিষেক হতে পারে বৈভবের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.