হারারে। এই মাঠ তার কাছে বিশেষ। এখানেই চার মাস আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিল বৈভব সূর্যবংশী। এই মাঠেই ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিল বিহারের সমস্তিপুরের তারকা। সেই বৈভবের কাঁধেই এখন সিনিয়র দলের দায়িত্ব। গত চার মাসে তার পৃথিবীটা অনেক বদলে গিয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে থেকে সুযোগ মেলেনি। ইংল্যান্ডে প্রত্যাশিত সুযোগ পেলেও কথা বলেনি তার ব্যাট। দেখার ছিল, হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে প্রত্যাবর্তন হয় কি না তার।
India won the toss and elected to bowl in the first T20I 🪙#ZIMvIND #ExperienceZimbabwe pic.twitter.com/mkXrdWr3Js
Advertisement— Zimbabwe Cricket (@ZimCricketv) July 23, 2026
ইংল্যান্ড সফরে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বৈভবের উপর আস্থা হারাচ্ছেন না শ্রেয়স। জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে তিনি জানিয়েছিলেন, দুই সিরিজের মাঝের বিরতিতে বৈভব নিজের দুর্বলতাগুলি নিয়ে পরিশ্রম করেছে। যে জায়গাগুলিতে সমস্যা হচ্ছিল, সেগুলির সমাধানও খুঁজে বের করেছে। তাই এই মুহূর্তে আলাদা করে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি। বরং জিম্বাবোয়ে সিরিজে বৈভবকে নির্ভয়ে খেলার পরামর্শ দিয়েছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক। তাঁর মতে, ব্যর্থতার চিন্তা মাথায় আনলে খেলোয়াড় নিজের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলবে। সেই সময় শুধু টিকে থাকার চেষ্টা করবে। যা সেরাটা বের করে আনার পথে বাধা হয়ে দাঁড়াবে। এই কথাতেই বোঝা গিয়েছিল, জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিরছে বৈভব। সেই জল্পনাই সত্য হল। বিশ্বজয়ের মাঠে প্রত্যাবর্তন হল বৈভবের।
আরও পড়ুন:
বৃহস্পতিবার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। শ্রেয়স জানান, এই মাঠে এবারই প্রথম খেলতে নামছেন তিনি। তাই উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন। তবে অনুশীলনের উইকেট দেখে তাঁর ধারণা, পিচে ভালো বাউন্স থাকতে পারে। শ্রেয়স বলেন, “আমরা আগে বোলিং করব। এই মাঠে এটাই আমার প্রথম ম্যাচ। তাই উইকেট কীভাবে আচরণ করবে, সেটা নিশ্চিত করে বলতে পারছি না। তবে অনুশীলনের উইকেট দেখে মনে হয়েছে, এখানে ভালো বাউন্স থাকতে পারে। ম্যাচে সেটাই পাওয়া যাবে বলে আশা করছি।”
View this post on Instagram
প্রতিপক্ষ জিম্বাবোয়ের প্রশংসাও করেন ভারত অধিনায়ক। শ্রেয়সের কথায়, “গত কয়েক বছরে অসাধারণ ক্রিকেট খেলেছে জিম্বাবোয়ে। বিশেষ করে বিশ্বকাপে ওদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ওদের ব্যাটার ও বোলাররা নিজেদের শক্তির জায়গাগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে। ওদের খেলা সত্যিই উপভোগ্য ছিল।” দলের কম্বিনেশন সম্পর্কে শ্রেয়সের মন্তব্য, “এই ম্যাচে আমরা তিনজন পেসার এবং একজন স্পিনার নিয়ে খেলছি।” জোড়া সিরিজ হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। বৈভব ছাড়াও প্রথম একাদশে ফিরলেন রিঙ্কু সিংহ। সুযোগ পেলেন ময়ঙ্ক যাদব। এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার অশোক শর্মার।
ভারত (প্রথম একাদশ):
বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, অশোক শর্মা, ময়ঙ্ক যাদব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?