Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

‘লোকে জানে না…’, রেকর্ডের ঝড় তুলে মুখ খুলল বৈভব, টিম ইন্ডিয়ায় অভিষেকের আগে কাকে বার্তা?

ভারত 'এ' দলের হয়ে ওয়ানডেতে নেমে খুব একটা ভালো খেলতে পারছিল না। এই সপ্তাহেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:৫৭

options
link
‘লোকে জানে না…’, রেকর্ডের ঝড় তুলে মুখ খুলল বৈভব, টিম ইন্ডিয়ায় অভিষেকের আগে কাকে বার্তা? zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি
Advertisement

বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এবং রেকর্ড, যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। ১৫ বছরের কিশোর ২২ গজে নামলেই নজির হয়। ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফসেঞ্চুরিতে নয়া বিশ্বরেকর্ড গড়েছে বৈভব। ম্যাচের সেরাও সে। তারপরই স্পষ্ট বার্তা পাঠাল বৈভব।

আগের ম্যাচগুলোতে রান পায়নি। কিন্তু ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে ওপেন নেমে শুরু থেকেই ঝড় তোলে বিহারের ভূমিপুত্র। মাত্র ১১ বলে হাফসেঞ্চুরি করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বলে দ্রুততম হাফসেঞ্চুরির করে বিশ্বরেকর্ড গড়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেয় বৈভব। যদিও মাত্র ছ’রানের জন্য সেঞ্চুরি মিস করে। ২৯ বলে ৯৪ রানের ইনিংসে ছিল ১০ চার। ৮ ছক্কা। গোটা ইনিংসে মাত্র তিনটি সিঙ্গেল। স্ট্রাইক রেট ৩২৪। এক কথায় অবিশ্বাস্য!

Advertisement

আইপিএলে দারুণ ফর্মে। কিন্তু ভারত ‘এ’ দলের হয়ে ওয়ানডেতে নেমে খুব একটা ভালো খেলতে পারছিল না। অনেকেই বলছিল বৈভব শুধু টি-টোয়েন্টিতে ভালো খেলে। ওয়ানডের জন্য তৈরি নয়। এই সপ্তাহেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হবে। কিন্তু এই ইনিংসের সাহায্যে বৈভব যেন বিসিসিআইয়ের দল নির্বাচকদের বুঝিয়ে দিল, এবার ওয়ানডেতেও তাকে ডাকা যেতে পারে।

ম্যাচের পর বৈভবের বক্তব্যেও সেটাই ধরা পড়ল। সে বলল, “আমি চাপ নিইনি। আমি এর আগে যেভাবে খেলতে চাইছিলাম, সেভাবে খেলতে পারিনি। কিন্তু কোচেদের সঙ্গে কথা বলে কী করতে হবে বুঝে যাই। এই সিরিজ থেকে অনেক কিছু শিখলাম। আমি কিন্তু অনেক ৫০ ওভারের ক্রিকেট খেলেছি। হয়তো অনেকেই সেটা জানে না। অন্য পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়াটা কঠিন। সেটা করতে পেরে ভালো লাগছে।” সুপার ওভারের শেষে ম্যাচ হারার পর শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। শ্রীলঙ্কার স্লেজিংয়ের জবাব ব্যাট দিয়েই দিয়েছে সে। ম্যাচের পর সেটা স্বীকার করে নিলেন শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.