Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
IPL

দ্রুত মেটাও আইপিএল-বকেয়া, সিএবিকে চিঠি টালিগঞ্জ অগ্রগামীর

আইপিএল শেষ হয়ে গিয়েছে দিন দশেক হয়ে গেল। ফুটবল বিশ্বকাপ বরং শুরু হয়ে যাচ্ছে আগামী দু’দিনে। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল থেকে প্রাপ্য বকেয়া তিন লক্ষ টাকা পায়নি টালিগঞ্জ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৪:৫০

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৪:৫০

options
link
দ্রুত মেটাও আইপিএল-বকেয়া, সিএবিকে চিঠি টালিগঞ্জ অগ্রগামীর zoom
ফাইল ছবি।

আইপিএল শেষ হয়ে গিয়েছে দিন দশেক হয়ে গেল। ফুটবল বিশ্বকাপ বরং শুরু হয়ে যাচ্ছে আগামী দু’দিনে। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল থেকে প্রাপ‌্য বকেয়া তিন লক্ষ টাকা না পাওয়ায় সিএবিকে চিঠি পাঠানো হল টালিগঞ্জ অগ্রগামীর পক্ষ থেকে।

ঠিক কী হয়েছে? প্রচলিত প্রথা অনুযায়ী, প্রতি বছর আইপিএল থেকে যে অর্থ বোর্ড থেকে পায় সিএবি, তার একটা অংশ যায় বঙ্গ ক্রিকেট সংস্থার অনুমোদিত সদস‌্যদের কাছে। অঙ্কের বিচারে সেটা তিন লক্ষ টাকা। যাকে বিশেষ অনুদান কিংবা সাবসিডি ফান্ড বলা হয়ে থাকে। ময়দানের হেভিওয়েট ক্লাব যারা, তারা সেই অর্থের উপর নির্ভর না করে থাকলেও, অনেকেই করে। বিশেষ করে তারা, যাদের অর্থের জোর অতটাও নেই। সচরাচর সিএবির পক্ষ থেকে আইপিএল চলাকালীনই সেই অঙ্কের অর্ধেক, অর্থাৎ দেড় লক্ষ টাকা দিয়ে দেওয়া হয় সংস্থার অনুমোদিত সদস‌্যদের। টুর্নামেন্ট শেষ হলে দেওয়া হয় বাকিটা। কিন্তু এবার এখনও পর্যন্ত তারা কোনও টাকা পায়নি বলে সিএবির কাছে ই-মেল পাঠিয়েছে টালিগঞ্জ। আরও ভালো করে বললে, সিএবি সচিব বাবলু কোলের কাছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্লাব সচিবের ই-মেলে লেখা রয়েছে, প্রথম ডিভিশন ক্রিকেট শেষ হয়ে গিয়েছে। স্থানীয় ক্রিকেট মরশুম সম্পন্ন। তাই ক্লাবকে এবার বিবিধ খরচাপাতি মেটাতে হবে। যার মধ‌্যে প্লেয়ার-কোচদের পেমেন্ট থেকে শুরু করে অন‌্যান‌্য খরচ, যেমন ক‌্যান্টিন-জার্সি– সবই মেটাতে হবে। একই সঙ্গে আগামী ক্রিকেট মরশুমের প্রস্তুতিও শুরু করতে হবে। যা করতে গেলে অর্থ প্রয়োজন। তাই সিএবি-র কাছে অনুরোধ করা হচ্ছে, সেই অর্থ যত দ্রুত সম্ভব দিয়ে দিতে। ই-মেলে লেখা রয়েছে, প্রতি বছরই আইপিএল হলে তিন লক্ষ টাকা করে সিএবির থেকে পেয়ে থাকে অনুমোদিত সংস্থারা। কিন্তু এবার এখনও পর্যন্ত সেটা পাওয়া যায়নি। টাকাটা পেলে যা যা পেমেন্ট বাকি রয়েছে, তা মিটিয়ে ফেলতে সুবিধে হবে।

তা, কবে সিএবি-র অনুমোদিত সংস্থারা পেতে পারে বকেয়া অর্থ? এই প্রশ্নের উত্তরে সংস্থার সচিব বাবলু কোলে বললেন, ‘‘আমি যদি খুব ভুল না করি, তা হলে বার্ষিক সভার আগে বা পরে, সাবসিডি ফান্ড রিলিজ করে দেওয়া হয়ে থাকে। তা ছাড়া দেওয়া শুরুও হয়ে গিয়েছে কিছু কিছু। এটুকু বলতে পারি, কেউ প্রাপ‌্য থেকে বঞ্চিত হবেন না। যার যা টাকা প্রাপ‌্য, সবই পেয়ে যাবেন। একটা জিনিস বুঝতে হবে। এবার একটা অস্বাভাবিক ব‌্যস্ততার মধ‌্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। প্রথমে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠিক পরেই আইপিএল। আবারও বলছি, সাবসিডি ফান্ড দেওয়া হবে না তা কিন্তু নয়। দেওয়া হবে।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.