Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Rohit Sharma

আইপিএলের মাঝেই অভিনেতা রোহিত! হিটম্যানের জীবনের সবচেয়ে বড় ডেবিউ, দেখুন টিজার

আইপিএলের মাঝেই অভিনেতা অবতারে রোহিত শর্মা। বিনো দুনিয়ায় পা রাখছেন হিটম্যান? ক্রিকেট মাঠে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার টেলিভিশনের পর্দাতেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন রোহিত শর্মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৭:০৭

options
link
আইপিএলের মাঝেই অভিনেতা রোহিত! হিটম্যানের জীবনের সবচেয়ে বড় ডেবিউ, দেখুন টিজার zoom
নয়া অবতারে রোহিত শর্মা।
Advertisement

আইপিএলের মাঝেই অভিনেতা অবতারে রোহিত শর্মা। বিনো দুনিয়ায় পা রাখছেন হিটম্যান? ক্রিকেট মাঠে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার টেলিভিশনের পর্দাতেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন রোহিত শর্মা। শুক্রবার প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন শো-র প্রথম টিজার। যা ভাইরাল নেটদুনিয়ায়।

সম্প্রতি এক ওটিটি প্ল্যাটফর্ম একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। সেখানে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। যা শেয়ার করে রোহিত লেখেন, ‘আমার জীবনের সবথেকে বড় এন্টারটেইনমেন্ট ডেবিউ আসতে চলেছে!’ এমন ঘোষণার পর নেটিজেনদের প্রশ্ন, এবার কি তবে অভিনয়ের পিচে নামতে চলেছেন? অনেকের কৌতূহল, বিশ্বজয়ী অধিনায়ককে দেখা যাবে কোনও ওয়েবসাইটে? নাকি নতুন কোনও শো নিয়ে হাজির হতে চলেছেন?

Advertisement

টিজারের মূল আকর্ষণ অবশ্যই রোহিতের সেই বিখ্যাত মন্তব্য, “কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা”। দর্শকদের মধ্যে এই সংলাপ এতটাই জনপ্রিয় যে, সেটিকেই এবার নতুন প্রচারের মুখ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, চারপাশে ভিড় করে থাকা অনুরাগীরা বারবার তাঁকে সেই সংলাপ বলতে অনুরোধ করছেন। রোহিত মজার ছলে বলেন, “দু’লাইন কী বললাম, এত ভাইরাল হয়ে গেল। পুরো শো এলে কী হবে ভাবুন তো!”

উল্লেখ্য, গার্ডেন মে ঘুম রাহা হ্যায় ক্যায়া? মাঠে দাঁড়িয়ে সতীর্থদের উদ্দেশ্যে বলা রোহিত শর্মার এই মন্তব্য কার্যত ‘প্রবাদে’ পরিণত হয়েছে ক্রিকেটমহলে। ২০২৪ সালের কথা। বিশাখাপত্তনমে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। একটা ওভার শেষ হওয়ার পর বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের হাঁটাচলা দেখে রোহিত বলে উঠেছিলেন, “বাগানে ঘুরতে এসেছিস নাকি?” সকলকে বাড়তি উদ্যোগ দেখানোর কথাই সতীর্থদের এভাবে বুঝিয়ে দিয়েছিলেন রোহিত।

টিজারটি প্রকাশ করেছে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া। যদিও এখনও পর্যন্ত শোর নাম বা ফরম্যাট নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে টিজার দেখে মনে হচ্ছে, বেশ জমজমাট হতে চলেছে অনুষ্ঠানটি। সোশাল মিডিয়াতেও রোহিতের নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বাস চোখে পড়েছে। কেউ লিখেছেন, ‘ব্লকবাস্টার’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘এক্সাইটেড’। অনেকেই আগুনের ইমোজি পোস্ট করে নিজেদের উত্তেজনা প্রকাশ করেছেন।

এর আগেও টেলিভিশনে নিজের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য প্রশংসা কুড়িয়েছিলেন রোহিত। ২০২৪ সালে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এ এসে তিনি ব্যক্তিগত জীবন ও ক্রিকেট নিয়ে একাধিক মজার মন্তব্য করেছিলেন। প্রেমিকা গ্যালারিতে থাকলে চাপ বাড়ে কি না, এমন প্রশ্নের উত্তরে রোহিতের জবাব ছিল, “তোমার প্রেমিকা গ্যালারিতে থাকে, কিন্তু আমার স্ত্রী ম্যাচ দেখতে আসে। বেচারি পুরো ম্যাচে আঙুল ক্রস করে বসে থাকে। ও-ই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।” এই মন্তব্যে হাসির রোল উঠেছিল স্টুডিও জুড়ে। এখন তাঁর নতুন টিভি শো নিয়ে উন্মাদনা তুঙ্গে। নতুন অবতারে হিটম্যানকে দেখতে মুখিয়ে সকলে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.