ফুটবলে দুই দল মুখোমুখি হয়েছে বার ছয়েক। এবার ক্রিকেট মাঠেও দেখা যাবে ভারত-জাপান দ্বৈরথ। হ্যাঁ, ঠিকই শুনছেন। টি-টোয়েন্টিতে সামুরাইয়ের দেশ খেলবে টিম ইন্ডিয়ার সঙ্গে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং জাপান ক্রিকেট সংস্থা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তি সেলিব্রেট করতে আয়োজিত হবে এই ম্যাচ।
দুই দেশের ক্রিকেট যুদ্ধের নাম দেওয়া হয়েছেব ‘সুজুকি কাপ’। তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২২ সেপ্টেম্বর হবে ভারত বনাম জাপান ম্যাচ। দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সানায়ে তাকাইচি ‘স্পোর্ট ৭৫’ নামে একটি চুক্তিতে সই করেছেন। তারই প্রথম ধাপে হবে ম্যাচ। খেলাধুলার মাধ্যমে দুই দেশ যে একে অপরের পাশে রয়েছে, সেই বার্তাই দিয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। পাশাপাশি ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের দাবিতে পাশে থাকার কথা বলেছে জাপান।
আরও পড়ুন:
বিসিসিআইয়ের বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার মন্তব্য, “এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে যুক্ত থাকতে পেরে আপ্লুত বিসিসিআই। এই উদ্যোগ ক্রিকেটের জন্য সত্যিই তাৎপর্যপূর্ণ। কারণ নতুন এক দিগন্ত স্পর্শ করবে ভারতীয় দল। পাশাপাশি পূর্ব এশিয়ার বড় একটা অঞ্চলে ক্রিকেটের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু দিনের। এবার দুই দেশের সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তিতে এমন একটা ম্যাচ হবে। এর জন্য জাপান ক্রিকেট সংস্থাকে ধন্য়বাদ।”
🚨A HISTORIC T20I COMING! 🇮🇳🏏🇯🇵
India will take on Japan in a T20I on September 22 at Sano International Cricket Ground, Starting at 9:30 AM IST.
The match will be known as the Suzuki Cup.🥳💛#TeamIndia #INDvsJPN #BCCI pic.twitter.com/PSOwqvH6JT
— Hemant31 (@forRUTU31) September 4, 2026
বোর্ড সচিবের সংযোজন, “বিসিসিআই সব সময় বিশ্বাস করে এসেছে, চেনা গণ্ডির বাইরেও ক্রিকেটের প্রসার হওয়া জরুরি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বোর্ড হিসাবে আমরা এর প্রতি দায়বদ্ধ। জাপানে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে আমরা বদ্ধপরিকর। আমরা তাদের পাশে রয়েছি। জাপান ক্রিকেট বোর্ডের সিইও-র কথায়, “টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের জাপানে আমন্ত্রণ জানাতে পারাটা আমাদের দেশের ক্রিকেটে একটা যুগান্তকারী ঘটনা। বিসিসিআইকে ধন্যবাদ।” উল্লেখ্য, বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪১তম স্থানে রয়েছে উদিত সূর্যের দেশ।
উল্লেখ্য, জাপানের নাগোয়ায় বসছে এশিয়ান গেমস। ১৯ তারিখ থেকে শুরু ক্রিকেট প্রতিযোগিতা। ২৪ তারিখ আফগানিস্তানের সঙ্গে অভিযান শুরু করবে জাপান। অন্যদিকে, সরাসরি কোয়ার্টার ফাইনালে সুযোগ পাওয়া ভারতের ম্যাচ ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ এশিয়াডের আগে জাপানে প্রস্তুতির সুযোগ পেয়ে যেতে পারেন দুই দেশের ক্রিকেটাররাই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?