Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Team India

পর পর হারে টালমাটাল টিম ইন্ডিয়া, চাকরি ছাড়ছেন গম্ভীরের ‘ডানহাত’

পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ। সার্বিকভাবে টিমের নাজেহাল দশা। লাগাতার ব্যর্থতার জেরে টালমাটাল ভারতীয় ক্রিকেট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৮:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৮:২৭

options
link
পর পর হারে টালমাটাল টিম ইন্ডিয়া, চাকরি ছাড়ছেন গম্ভীরের ‘ডানহাত’ zoom
গম্ভীরের কোচিং স্টাফে বদল। ফাইল ছবি।
Advertisement

রায়ান টেন দুশখাতে। ভারতীয় কোচিং স্টাফে কোচ গৌতম গম্ভীরের সবচেয়ে আস্থার পাত্র। গম্ভীরের দাবিমতোই তাঁকে সহকারী কোচের পদে নিয়োগ করে বিসিসিআই। দলের দুর্দিনে সেই রায়ান টেন দুশখাতেও গৌতম গম্ভীরের হাত ছাড়ছেন। সূত্রের খবর, টিম ইন্ডিয়ার সহকারী কোচের পদ ছাড়ছেন দুশখাতে। ইংল্যান্ড সিরিজের পরই ইস্তফা দেবেন তিনি। 

পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ। সার্বিকভাবে টিমের নাজেহাল দশা। শেষ ৭ টি-২০ ম্যাচের ৬টিতেই ম্যাচে হার! বরুণ দেবতা সহায় না থাকলে যেটা কিনা সাতে সাত হতে পারত! লাগাতার ব্যর্থতার জেরে টালমাটাল ভারতীয় ক্রিকেট। এর মধ্যে গম্ভীর সঙ্গীহারা হচ্ছেন। দুশখাতে জানিয়ে দিয়েছেন, দলের পারফরম্যান্সের সঙ্গে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। তিনি পরিবারকে আরও বেশি করে সময় দিতে চান।

Advertisement
Team India Coach Set To Resign After England ODI Series
গৌতম গম্ভীর ও রায়ান টেন দুশখাতে। ফাইল ছবি।

ভারতীয় দলের সহকারী কোচ লন্ডনে থাকেন পরিবারের সঙ্গে। ভারতীয় দলের ঠাঁসা ক্রীড়াসূচি, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সিরিজ খেলার ধকল আর তিনি নিতে চাইছেন না। তিনি চাইছেন এমন কোনও চাকরি যাতে সারাবছর দলের সঙ্গে থাকতে হবে না। ধকল কম হবে। শোনা যাচ্ছে, আইপিএলের কোনও এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছেন রায়ান। আগামী দিনে আইপিএলেই দেখা যেতে পারে তাঁকে।

তবে যে সময় দুশখাতে দায়িত্ব ছাড়লেন সেটা বেশ তাৎপর্যপূর্ণ। আসলে ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন গোটা ক্রীড়াবিশ্ব মগ্ন, তখন একের পর এক লজ্জার নজির গড়ে চলেছে ভারতীয় ক্রিকেট দল। যার জেরে ক্ষুব্ধ বিসিসিআইও। শোনা যাচ্ছে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের হারের ময়নাতদন্ত করবে বোর্ড। তাতে ক্রিকেটারদের পারফরম্যান্স যেমন খতিয়ে দেখা হবে, তেমনই খতিয়ে দেখা হবে কোচিং স্টাফের পারফরম্যান্সও। এমনকী হেড কোচ গৌতম গম্ভীরও নিরাপদ নন। এরই মধ্যে দুশখাতে চাকরি ছাড়ার কথা জানিয়ে দিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.