Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Khatron ke Khiladi

টিম ইন্ডিয়া ছেড়ে ‘খতরোঁ কে খিলাড়ি’তে ভারতীয় দলের কোচ! কেমন করলেন প্রথম টাস্ক?

নানা দুঃসাহসিক কাণ্ডে ভরপুর রিয়্যালিটি শো 'খতরোঁ কে খিলাড়ি'তে নাম লিখিয়েছেন তিনি। প্রথম দিনেই প্রতিযোগীদের মনেও ভয় ধরিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২১:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২১:০৮

options
link
টিম ইন্ডিয়া ছেড়ে ‘খতরোঁ কে খিলাড়ি’তে ভারতীয় দলের কোচ! কেমন করলেন প্রথম টাস্ক? zoom
এবারের 'খতরোঁ কে খিলাড়ি'র শুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
Advertisement

ভারতীয় দলের কোচ। জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজদের চোখধাঁধানো পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে তাঁর অবদান। ক্রিকেটার হিসাবে নিজের কেরিয়ারেও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতেন। এবার আর বাইশ গজ নয়, অন্য ময়দানে দেখা যাবে ভারতীয় দলের কোচকে। নানা দুঃসাহসিক কাণ্ডে ভরপুর রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’তে নাম লিখিয়েছেন তিনি। প্রথম দিনেই প্রতিযোগীদের মনেও ভয় ধরিয়েছেন।

প্রায় দু’বছর ধরে ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে কাজ করছেন মর্নি মর্কেল। সম্প্রতি শোনা যাচ্ছিল, কোচিং ছাড়া নিয়ে ভাবনাচিন্তা করছেন প্রাক্তন প্রোটিয়া পেসার। তবে সেবিষয়ে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেননি। তার মধ্যেই মর্কেলকে দেখা গেল ‘খতরোঁ কে খিলাড়ি’তে। ক্রিকেট মাঠে যেমন আগুনে গতিতে বল করতেন, ঠিক সেরকমই ধামাকা মেজাজে এন্ট্রি নিলেন শো’য়ে। তাঁকে কেন্দ্র করেই টাস্ক করলেন শোয়ের প্রতিযোগীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শোয়ের সঞ্চালক রোহিত শেট্টি অন্য প্রতিযোগীদের সঙ্গে মর্কেলের পরিচয় করিয়ে দেন। জানান, ‘খতরোঁ কে খিলাড়ি’র ইতিহাসে এমনটা আগে কখনও ঘটেনি। এই প্রথমবার ভারতীয় দলের কোচকে দেখা গেল এই রিয়্যালিটি শোয়ে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আগুনে গতিতে বোলিং এখনও চালিয়ে যান মর্কেল। প্রথম এপিসোডের টাস্কে তাঁকে বল করতে দেখা গেল। প্রতিযোগীদের কাজ ছিল মর্কেলের বলে ক্যাচ ধরা। কিন্তু ১৪০ কিমি বেগে ধেয়ে আসা বল ধরতে নাজেহাল হন সকলেই। সেই ভিডিও ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য, এবারের ‘খতরোঁ কে খিলাড়ি’র শুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকায়। কেপ টাউনে তৈরি হয়েছে শোয়ের সেট। সেখানেই শুট করেছেন মর্কেল। তবে তিনি সম্ভবত এই একটি এপিসোডেই অতিথি হিসাবে দেখা দিয়েছিলেন। প্রতিযোগী হিসাবে যোগ দেননি তিনি। প্রসঙ্গত, গত কয়েকদিনে ভারতীয় দলের কোচিং সিস্টেমে ভাঙন ধরেছে। ফিল্ডিং কোচ টি দিলীপ, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে-সকলেই গৌতম গম্ভীরের কোচিং টিম ছেড়েছেন। এবার মর্কেলও কি সেই পথে হাঁটবেন? জল্পনার মাঝেই টিভির পর্দায় একেবার অন্য মেজাজে দেখা গেল ভারতীয় দলের বোলিং কোচকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.