একদিকে ম্যাচ চলছে। অন্যদিকে ক্রিকেটার ডুবে প্রেমিকার সঙ্গে ফোনে। ম্যাচের সময় যে ফোন ব্যবহার করা যায় না, সেটা খেয়ালই নেই। ফলও পেলেন হাতেনাতে। এক লক্ষ টাকার জরিমানা দিতে হবে তামিলনাড়ুর ক্রিকেটারকে। তবে কপাল ভালো, তাঁর উপর সরাসরি নিষেধাজ্ঞা নেমে আসেনি। কারণ ম্যাচ চলাকালীন ফোন ব্যবহার করা দুর্নীতির সমান। গড়াপেটার অভিযোগও উঠতে পারে।
ঘটনাটা ঘটেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। দিন্ডিগুলে একটি ম্যাচ চলার সময় ২৬ বছর বয়সি এক ক্রিকেটার এই কাণ্ডটি ঘটান। তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে, গতবছর তামিলনাড়ুর হয়ে তাঁর অভিষেক ঘটেছে। বাঁহাতি ব্যাটার রনজিতে দু’টি হাফসেঞ্চুরিও করেছেন। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, “ম্যাচের সময় ওই ক্রিকেটার প্রেমিকাকে ফোনে মেসেজ পাঠাচ্ছিলেন।” নিয়মমতো ম্যাচ চলাকালীন ফোন ব্যবহার করায় গড়াপেটার আশঙ্কা থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসায় বোর্ডের দুর্নীতি দমন ও নিরাপত্তা শাখা তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
তবে ওই ক্রিকেটারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ আনা হয়নি। কিন্তু যেহেতু তিনি ‘অপরাধ’ করেছেন, তাই তাঁকে প্রথমে ২ বছর নিষিদ্ধ করার কথা ভাবা হয়। তবে ‘অপরাধে’র গুরুত্ব বিচার করে সেই শাস্তি তাঁকে দেওয়া হয়নি। বরং ১ লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কড়া শাস্তি দিয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি। ঘটনা প্রকাশ্যে আসার পর ওই ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। পরের ম্যাচে তাঁকে খেলানো হবে না।
উল্লেখ্য, গত আইপিএলে রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডারকেও দেখা যায় ম্যাচের সময় ফোন ব্যবহার করতে। সেই সময় পাশে ছিল বৈভব সূর্যবংশী। ওই ঘটনায় রোমিরও এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামনে জামশেদপুর এফসি, মিগুয়েলকে ছাড়াই আজ ডুরান্ড কোয়ার্টারে নামছে মোহনবাগান
-
স্বাধীনতা দিবসের আগের রাতে ‘হেনস্তা’, তৃণমূলের মহুয়ার পাশে দাঁড়িয়ে বিতর্কে সিপিএমের মহিলা সংগঠন
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের