ক্রিকেটারের পারফরম্যান্স খারাপ হলেই রোষের মুখে পড়েন তাঁর স্ত্রী-পরিবার! বিরাট কোহলি থেকে সলমন আলি আঘা-বারবার এমন তিক্ত অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন ক্রিকেটাররা। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার পথ বেশ কঠিন করে ফেলেছে পাকিস্তান। তারপর গ্যালারিতে হেনস্তা করা হয়েছে পাক অধিনায়কের স্ত্রী এবং পুত্রকে। পাক ভক্তদের এহেন আচরণে ক্ষোভে ফুঁসে উঠেছেন সলমনের স্ত্রী।
এই বিষয়ে আরও খবর
টি-২০ বিশ্বকাপ থেকে এখনও খাতায়-কলমে বিদায় নেয়নি পাকিস্তান। কিন্তু সুপার এইটে ইংল্যান্ডের কাছে হারের পর একেবারে বিদায়ের মুখে দাঁড়িয়ে আছেন সলমন আলি আঘারা। জঘন্য পারফরম্যান্স প্রতি ম্যাচেই। যাতে প্রবল ক্ষুব্ধ পাক সমর্থকরা। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। ২ ম্যাচে পয়েন্ট এখন ১। বিশ্বকাপ সেমির সম্ভাবনা সরু সুতোর উপর ঝুলছে। মাঠের ভিতর দল যখন পর্যুদস্ত, তখন গ্যালারিতে ঝামেলা পাকাচ্ছেন পাক সমর্থকরা।
এখানেই শেষ নয়। নিজের দেশের অধিনায়কের পরিবারকেও ছাড়ছেন না পাক সমর্থকরা। সোশাল মিডিয়ায় সলমনের স্ত্রী-সন্তানকে উদ্দেশ্য করে নিয়মিত কুৎসিত আক্রমণ করা হচ্ছে। আপত্তিকর ভাষায় হুমকি দেওয়া হচ্ছে সলমনের স্ত্রী সাব্বা মানজের এবং তাঁর সন্তানদের। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে হারের পর এই আক্রমণের পরিমাণ আরও বেড়েছে।
সোশাল মিডিয়ায় এহেন আক্রমণের প্রতিবাদে সুর চড়াতে বাধ্য হয়েছেন সলমনপত্নী। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আমাকে বা আমার ছোট্ট ছেলেকে আক্রমণ করলে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না।’ পাকিস্তানি ভক্তকুলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি।
নেটদুনিয়ার একাংশকেও পাশে পেয়েছেন সাব্বা। প্রাক্তন পাক অধিনায়ক মইন খানও সাব্বার পাশে দাঁড়িয়ে বলেছেন, তাঁর পরিবারকেও একইভাবে আক্রমণের শিকার হতে হয়েছিল। তাঁর কথায়, “কিন্তু এইভাবে সোশাল মিডিয়ায় ক্রিকেটারের পরিবারের সদস্যদের হেনস্তা করা হলে সেটার তদন্ত হওয়া উচিত। সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি দেখুক।” দোষীদের কঠিন শাস্তির দাবিও করেছেন প্রাক্তন পাক অধিনায়ক।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?



