Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Virat Kohli

ভারতের বিশ্বজয়ে স্টেডিয়াম আলো করে হাজির রোহিত-ধোনি, কেন ছিলেন না কোহলি?

সাম্প্রতিক সময়ের ভারতীয় ক্রিকেট যেন এই তিন মহারথীকে ছাড়া ভাবাই যায় না। কিন্তু আহমেদাবাদের ভারতের বিশ্বকাপ জয়ের ম্যাচে রোহিত-ধোনির সাক্ষাৎ পাওয়া গেল। কিন্তু সেখানে কোহলি কেন এলেন না?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৯:৩৯

options
link
ভারতের বিশ্বজয়ে স্টেডিয়াম আলো করে হাজির রোহিত-ধোনি, কেন ছিলেন না কোহলি? zoom
বিশ্বকাপ ফাইনালে ধোনি-রোহিত। কিন্তু ছিলেন না কোহলি।

রোহিত শর্মা আছেন, মহেন্দ্র সিং ধোনি আছেন। কিন্তু নেই বিরাট কোহলি (Virat Kohli)। সাম্প্রতিক সময়ের ভারতীয় ক্রিকেট যেন এই তিন মহারথীকে ছাড়া ভাবাই যায় না। কিন্তু আহমেদাবাদে ভারতের বিশ্বকাপ জয়ের ম্যাচে রোহিত-ধোনির সাক্ষাৎ পাওয়া গেল। কিন্তু সেখানে কোহলি কেন এলেন না? সেটা কি ব্যক্তিগত কারণ? নাকি রোহিত-ধোনির সঙ্গে দূরত্ব বেড়েছে?

ফাইনালে বল গড়ানোর আগে ট্রফি হাতে মাঠে ঢোকেন দুই বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। দুই প্রিয় তারকা দেখে উচ্ছ্বসিত দর্শক। ফাইনালের পর ভারতীয় দলের ট্রফিজয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মাহি। গোটা ম্যাচে ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন দু’জনে। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেও নেমে আসেন। এত কিছুর পরও নেটিজেনরা কোহলিকে ‘মিস’ করেছেন। কেন তিন কিংবদন্তিকে একসঙ্গে আহমেদাবাদে দেখা গেল না?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১। ধোনি ও রোহিত ফাইনালে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী অধিনায়ক হিসেবে। ধোনি জিতেছেন ২০০৭ সালে, রোহিত গতবার। কিন্তু দুঃখজনক হলেও কোহলির নেতৃত্বে ভারত কখনও বিশ্বকাপ জিততে পারেনি। তাই শুধুমাত্র ইভেন্টের দিক থেকে বিচার করলে, কোহলির এই অনুষ্ঠানে কোনও ভূমিকা ছিল না।

২। তা সত্ত্বেও কোহলিকে কি বিশ্বকাপ ফাইনালে দেখা যেত না? অনেক ক্রিকেটার ফাইনালে উপস্থিত ছিলেন। কোহলি গতবার টি-টোয়েন্টি বিশ্বজয়ের অন্যতম নায়ক। কিন্তু ভারতের ম্যাচ না থাকলে কোহলি সাধারণত এদেশে থাকেন না। এমনকী নিজেই বলেছিলেন, “আমার দেখা আর পাবেন না। আমি যতদিন খেলব, ততদিন সবটা দেব। আমার কাজ মিটে গেলে, আমি উধাও হয়ে যাবে।” সেটাই এখন হচ্ছে। কোহলি এখন পরিবারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সম্ভবত সেই কারণেই বিশ্বকাপ ফাইনালে আসেননি। তবে পরে টিম ইন্ডিয়াকে অভিনন্দনবার্তা জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.