Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
T20 World Cup

রিল বানানো নিয়ে বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ায় ‘গৃহযুদ্ধ’! অর্শদীপকে শাসানি তিলকের, ভিডিও ভাইরাল

সোশাল মিডিয়ায় সর্বক্ষণই মজার রিল করতে দেখা যায় অর্শদীপকে। যখন যে দলের হয়ে খেলেন, সেই দলের সতীর্থদের নিয়েই রিল বানাতে থাকেন। ভারতীয় দলেও তার অন্যথা হয় না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৩:১১

options
link
রিল বানানো নিয়ে বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ায় ‘গৃহযুদ্ধ’! অর্শদীপকে শাসানি তিলকের, ভিডিও ভাইরাল zoom
Advertisement

রিল বানাতে গিয়ে এবার ‘গৃহযুদ্ধ’ ভারতীয় দলে! বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচের পরই ড্রেসিংরুমে রিল বানাতে শুরু করেন অর্শদীপ সিং। অনুমতি না নিয়েই তিনি তিলক বর্মার ভিডিও করছিলেন। কিন্তু এই ঘটনায় রেগে যান তরুণ ব্যাটার। স্পষ্ট বলেন, এইভাবে বিনা অনুমতিতে ভিডিও করা বন্ধ হোক। পুরো কথোপকথন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সোশাল মিডিয়ায় সর্বক্ষণই মজার রিল করতে দেখা যায় অর্শদীপকে। যখন যে দলের হয়ে খেলেন, সেই দলের সতীর্থদের নিয়েই রিল বানাতে থাকেন। ভারতীয় দলেও তার অন্যথা হয় না। ঈশান কিষান-তিলক বর্মাদেরও বহুবার দেখা গিয়েছে অর্শদীপের রিলে। কিন্তু টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই আচমকা তাল কাটল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের প্লেট হাতে ড্রেসিংরুমে বসে মোবাইল ঘাঁটছিলেন তিলক। সেটাই ভিডিও করছিলেন অর্শদীপ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খেয়াল হতেই তিলক কড়া কথা শুনিয়ে দেন তারকা পেসারকে। স্পষ্ট বলেন, এইভাবে ভিডিও করাটা মোটেই উচিত নয়। কারোও অনুমতি না নিয়ে ভিডিও করা একেবারে সমর্থনযোগ্য নয়। তবে বিষয়টি একেবারে হাসির ছলে উড়িয়ে দিয়েছেন অর্শদীপ। উলটে তিলকের কড়া কথা নিয়েও মশকরা করতে শুরু করেন। ভিডিও ভাইরাল হতে ক্রিকেটপ্রেমীদের একাংশ বলছেন, তিলকের এই প্রতিক্রিয়া আসলে মজা করেই। তিনি আসলে অর্শদীপকে কথা শোনাননি। আবার অনেকের মতে, ড্রেসিংরুমের গোপনীয়তা এইভাবে রিল করে ফাঁস করে দেওয়া কি আদৌ ঠিক?

দু’দিন পরেই দেশের মাটিতে শুরু টি-২০ বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনে এবার খেতাব ধরে রাখার লড়াই। আজ পর্যন্ত কোনও দল টি-২০ বিশ্বকাপ পরপর দু’বার জিততে পারেনি। ইতিহাস বদলানোর লক্ষ্যে এবার নামছে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দলের পরিবেশ অবশ্য যথেষ্ট হাসিখুশি। বুধবার দক্ষিণ আফ্রিকাকে দাপুটে পারফরম্যান্সে হারিয়েছেন সূর্যকুমার যাদবরা। রিল বানানো নিয়ে সেই ‘সুখী পরিবারে’ ফাটল ধরবে না বলেই মত ক্রিকেটপ্রেমীদের। যেহেতু দিনকয়েক আগেও অর্শদীপের ইউটিউব ভ্লগে তিলককে দেখা গিয়েছে, তাই ক্রিকেটপ্রেমীরা মনে করছেন কড়া কথা শোনানোটা নিছকই হাসির ছলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.