একেবারেই ফর্মে নেই টিম ইন্ডিয়ার বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার হলেও ‘সার্চলাইটে’ ছিলেন। তবে হতাশ করেছেন বাঁহাতি ওপেনার। বিশ্বকাপে তিন ম্যাচ খেললেও একটা রানও করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। শূন্যের গেরো কাটাতে তো পারলেনই না, বরং শূন্যের হ্যাটট্রিক করলেন। এই পরিস্থিতিতেও উদ্বিগ্ন নন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তাঁর দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন স্কাই।
নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে টিম ইন্ডিয়া। তবে প্রথম দিকে ভারত যেভাবে উইকেট খুইয়েছে, তাতে চিন্তায় থাকতে বাধ্য টিম ম্যানেজমেন্ট। প্রশ্ন উঠছে, পিচ পড়তে কি ভুল করেছিলেন ভারতীয় ব্যাটাররা? “পরের ম্যাচগুলোতেও এমন পরিস্থিতির সামনে পড়তে হতে পারে। তবে ব্যাটারদেরও বোঝা দরকার কীভাবে দায়িত্ব নিতে হবে। আমি আর তিলক সময় বিশেষে ধরে খেলিনি। কারণ, জানতাম যে, পরে মেরে খেলার মতো ব্যাটার আছে।” অর্থাৎ এক্ষেত্রে অভিষেকের নাম না করলেও তাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন করে দিলেন সূর্য। উল্লেখ্য, শেষ আট ইনিংসে পাঁচবার শূন্যে আউট হয়েছেন অভিষেক। শেষ আটটি টি-টোয়েন্টিতে তাঁর স্কোর ৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০।
আরও পড়ুন:
দুবের সম্পর্কে অধিনায়কের সংযোজন, “বিশাখাপত্তনমেও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দারুণ খেলেছিল দুবে। ও যেভাবে আমাদের রান ১৯০-এ নিয়ে গেল, তা সত্যিই অসাধারণ।”
একটা সময় ১১০ রানে ৪ উইকেট খুইয়ে তখন চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া। ৩১ বলে ৬৬ করলেন শিবম। মারলেন চারটে ৪ এবং ছ’টা ছক্কা। হার্দিক করলেন ২১ বলে ৩০। দুবের সম্পর্কে অধিনায়কের সংযোজন, “বিশাখাপত্তনমেও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দারুণ খেলেছিল দুবে। ও যেভাবে আমাদের রান ১৯০-এ নিয়ে গেল, তা সত্যিই অসাধারণ।”
ক্রিকেটদুনিয়ার অপেক্ষাকৃত দুর্বল দেশ নেদারল্যান্ডস সেয়ানে সেয়ানে টক্কর দিল ভারতের সঙ্গে। তাদের লড়াই প্রশংসা কুড়িয়ে নিয়েছে বিশেষজ্ঞদের কাছে। সূর্য বলছেন, “ম্যাচ জিতলেও সেখান থেকে বহু কিছু শেখার থাকে। এই ম্যাচ থেকেও আমরা কিছু না কিছু শিখেছি।” তবে একটা বিষয় নিয়ে ‘মাথাব্যথা’-ও রয়েছে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়কের। তা হল এই মুহূর্তে ভারতীয় দলে বোলিংয়ের বিকল্প প্রচুর। “এমন মাথাব্যথা থাকা স্বাস্থ্যকর। হাতে বেশি বিকল্প থাকলে পিচ অনুযায়ী ওরা দলকে যে কোনও দিন সাহায্য করতে পারে। দল যেভাবে এগিয়ে চলেছে, তাতে খুশি। ব্যাটাররা অবদান রাখছে। দু-একজনের কাছে দিনটা দারুণ যাচ্ছে। তবে সকলের কাছ থেকে অবদান চাই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল