একটা হারেই বিশ্বকাপ থেকে বিদায়ের আশঙ্কা। সেই সঙ্গে কি দলের অন্দরেও গোলমাল? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর যে ছবি ফুটে উঠল, তাতে চিন্তায় দেশের ক্রিকেটভক্তরা। ম্যাচের পরই দেখা গেল কোচিং স্টাফদের সঙ্গে ‘গম্ভীর’ বাক্যালাপ চলছে অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। আবার জশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেলরা দেখা গেল আলাদা করে বিমানবন্দরে যেতে।
এই বিষয়ে আরও খবর
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এ তো শুধু হার নয়, তারকাখচিত টিমের জন্য রীতিমতো লজ্জাজনক। সেমিফাইনাল স্বপ্ন হয়তো এখনও অধরা নয় ভারতের। অনেক জটিল অঙ্কও থাকবে। কিন্তু সবার আগে এই হারের আতঙ্ক ভুলতে হবে। সেটা গৌতম গম্ভীর যত তাড়াতাড়ি করতে পারবেন, তত মঙ্গল।
ম্যাচের পরই দেখা যায়, কোচিং স্টাফদের সঙ্গে ডাগআউটে কথা বলছেন সূর্য। কী কথা বলছেন, তা জানা না গেলেও পরিস্থিতি বেশ গুরুগম্ভীর। অসন্তুষ্ট হয়ে বেশ কয়েকবার মাথাও নাড়েন সূর্য। সে যাই হোক না কেন, এরপর ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে কামব্যাকের লড়াই করতে হবে টিম ইন্ডিয়াকে।
After losing the match against South Africa, Suryakumar Yadav was seen looking quite upset in the dugout. He appeared to be having a serious discussion with Gautam Gambhir and the rest of the support staff. pic.twitter.com/FDgxSGKIN4
— ⁴⁵ (@rushiii_12) February 22, 2026
সুপার এইটে চেন্নাইয়ে ভারতের পরের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। সোমবারই আহমেদাবাদ থেকে চেন্নাইয়ে উড়ে গিয়েছে দল। কিন্তু গোটা দল যেখানে বাসে করে বিমানবন্দরে গিয়েছে, সেখানে ‘আলাদা’ বুমরাহ ও অক্ষর। এমনিতেও বুমরাহ প্রায়ই স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে আলাদাভাবে যান। আর বুমরাহর মতো অক্ষরও যেহেতু গুজরাটের বাসিন্দা, তাই হয়তো ব্যক্তিগত কারণে আলাদাভাবে বিমানবন্দরে গিয়েছেন। তবে নেটিজেনরা মজা করে বলছেন, যাঁরা ভালো পারফর্ম করবেন তাঁদের গাড়িতে চড়ার অনুমতি দেওয়া হয়েছে।
Jasprit Bumrah arrived in Separate Car at Ahmedabad Airport, Team India yet to arrive. #INDvsSA #T20WorldCup pic.twitter.com/h0mWW3gDQo
— Ankan Kar (@AnkanKar) February 23, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক



