একটা সময় ১১০ রানে ৪ উইকেট খুইয়ে তখন চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন শিবম দুবে (Shivam Dubey)। ৩১ বলে ৬৬ করেন শিবম। চারটে ৪ এবং ছ’টা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। দুর্ধর্ষ এই পারফরম্যান্সের পর গৌতম গম্ভীর নয়, বাঁহাতি তারকা কৃতিত্ব দিলেন মহেন্দ্র সিং ধোনিকে।
ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে পার্থিব প্যাটেলকে তাঁর জীবনে এমএস ধোনির প্রভাবের কথা তুলে ধরেন দুবে। “আইপিএলে শুরুতে শর্ট বল খেলতে বেশ সমস্যায় পড়তাম। ঠিকমতো মারতে পারতাম না। পরে বুঝতে পারলাম, এই স্তরে আধিপত্য রাখতে গেলে এই দুর্বলতা কাটাতেই হবে। নিজেকে প্রশ্ন করলাম, আমি কেন এই বিষয়ে পিছিয়ে থাকব? তাই অফ সিজনে এটা নিয়ে খুবই পরিশ্রম করেছি।” বলে দিলেন দুবে।
আরও পড়ুন:
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের সেরা দুবের সংযোজন, “মাহি ভাই আমাকে বলেছিলেন, সব বলে ছক্কা মারার দরকার নেই। বাউন্ডারি মারো। প্রয়োজনে সিঙ্গেল রান নাও। এই পরামর্শটা ব্যাট করতে আসার সময় মাথায় থাকে।” এই বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সে প্রভূত উন্নতি হয়েছে। বিশ্বকাপের আগে পেসারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৩.৭। এখন তা বেড়ে হয়েছে ১৭১.৯। স্পিনারদের বিরুদ্ধে ১৩১.৭ স্ট্রাইক রেট বেড়ে হয়েছে ১৮২.৫।
উল্লেখ্য, শেষ তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ২৩, ২৭ এবং ৬৬। অর্থাৎ প্রত্যেক ম্যাচেই কার্যকরী ইনিংস খেলেছেন দুবে। এর জন্য কৃতিত্ব দিচ্ছেন এমএস ধোনিকে। ২০২২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলছেন তাঁরা। উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি, রবিবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে