মাঠের বাইরের বিতর্ক মিটতেই ফর্মে ফিরেছেন বাবর আজমরা। আমেরিকার বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। ৩ উইকেট নিয়ে সেই জয়ে বড় ভূমিকা নিয়েছেন পাক স্পিনার উসমান তারিক। যদিও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্যামেরন গ্রিন। যদিও বোলিং অ্যাকশন বিতর্কে পাক স্পিনারের পাশে দাঁড়ালেন অশ্বিন। যদিও প্রশ্ন তুলেছেন প্রাক্তন বঙ্গ ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী।
এই বিষয়ে আরও খবর
সোশাল মিডিয়ায় বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী লিখেছেন, ‘ফুটবলেও তো পেনাল্টি রান আপের সময় আচমকা থেমে যাওয়াকে আর বৈধ বলে ধরা হয় না। তাহলে এক্ষেত্রে একে বৈধ ধরা হচ্ছে কেন? অ্যাকশন ঠিক থাকলেও হঠাৎ বল করার ঠিক আগে থেমে যাওয়াটা কি ঠিক? এমনটা তো চলতে দেওয়া যায় না।’
যদিও এত বিতর্কের মাঝেও টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার অবশ্য তারিকের পাশে দাঁড়িয়েছেন। অশ্বিন বলছেন, “মানছি ফুটবলে এটা বৈধ নয়। কিন্তু এটাও সত্যি যে, ব্যাটাররা সুইচ হিট বা রিভার্স সুইপ মারতে পারেন। ব্যাটাররা কিন্তু আম্পায়ার বা বোলারকে আগে থেকে না জানিয়েই উলটো দিকে ব্যাট করতে পারেন। তাহলে বোলারদের ক্ষেত্রে কেন বাধা থাকবে? বোলাররা তো বোলিং করার সময় হাতটাও পাল্টাতে পারে না। এক্ষেত্রে তাদের আম্পায়ারদের জানাতে হয়। সবার আগে এই নিয়মের বদল দরকার।”
অশ্বিনের কথার সমর্থন করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। যদিও একটি প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর কথায়, “থেমে যাওয়ায় তো ভুল নেই। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে। এক জায়গায় দাঁড়িয়ে বল করে তারিক। রান আপের সুবিধা নেই সেখানে। প্রশ্ন হল, কনুই না ভেঙে কি ঘণ্টায় ২০-২৫ কিলোমিটার গতি বাড়ানো যায়?” অর্থাৎ পাক স্পিনারের বোলিং অ্যাকশন বৈধ কি না, তা যাচাই করার গুরুদায়িত্ব আইসিসি’র কাঁধে তুলে দিলেন তাঁরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’



