Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup:

ভারতীয় বোর্ডের অনুরোধেই বয়কট তুলেছে পাকিস্তান! ডিপফেক ভিডিও দেখিয়ে বিতর্কে শোয়েব

এআই নিয়ে বানানো একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। সেখানে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২১:২৩

options
link
ভারতীয় বোর্ডের অনুরোধেই বয়কট তুলেছে পাকিস্তান! ডিপফেক ভিডিও দেখিয়ে বিতর্কে শোয়েব zoom
ডিপফেক ভিডিও দেখিয়ে বিতর্কে শোয়েব মালিক। ফাইল ছবি।

ভারতীয় বোর্ডের অনুরোধেই বয়কট তুলেছে পাকিস্তান! ডিপফেক ভিডিও দেখিয়ে বিতর্কে শোয়েব মালিক। বিস্তর নাটকের পর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। রবিবার মহারণ হবে বলে খুশি ক্রিকেটপ্রেমীরা। তবে এই ম্যাচ ঘিরে যেভাবে বিতর্কের লাভাস্রোত বয়ে গিয়েছে, তা নিয়ে এখনও চর্চা চলছে। এই পরিস্থিতিতে এআই ব্যবহারে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লার বক্তব্যকে বিকৃত করা ভিডিও দেখিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

ঠিক কী হয়েছে? বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। তবে এ ব্যাপারে আইসিসি’কে লিখিতভাবে তারা কিছু জানায়নি। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবি’কে কড়া চিঠিও লেখে। তাছাড়াও আর্থিক, পর্যটন খাতে ক্ষতির সম্ভাবনা-সহ টিকিট বিক্রির কথাও তুলে ধরা হয়। কিন্তু পাকিস্তান সরকার অনুমতি দেয়নি বলে ভারতের বিরুদ্ধে খেলা যাবে না, এটাও পাক বোর্ডের অবস্থান ছিল। রবিবার এই ইস্যুতে সন্ধ্যা সাড়ে ৬টায় লাহোরে পিসিবি’র দপ্তরে আইসিসি’র সঙ্গে ম্যারাথন বৈঠকও হয়। এর পর বরফ গলে। ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয় পাক দল।

Advertisement

আইসিসি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজীব শুক্লা বলেন, “আইসিসি চেয়ারম্যান এবং প্রতিনিধিরা লাহোরে গিয়ে পিসিবি এবং বিসিবি’র সঙ্গে কথা বলার পর সমাধানসূত্র বেরিয়েছে। এটা খুবই তা ভালো এবং বন্ধুত্বপূর্ণ। এমন সিদ্ধান্তে ক্রিকেটকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।” এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু শোয়েব মালিকের কর্মকাণ্ডে পুরো ঘটনাই বদলে যায়।

পাকিস্তানি এক টিভি শোয়ে বিশ্লেষকের ভূমিকায় দেখা গিয়েছে শোয়েবকে। সেখানে যে ভিডিয়োটি তিনি দেখাচ্ছেন, সেখানে অতিরিক্ত লাইন জুড়ে দেওয়া হয়। শুক্লার বক্তব্যকে অবলীলায় বদলে দিয়ে বলা হয়েছে, “ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করাতে বিসিসিআই বারবার অনুরোধ করেছে পাকিস্তানকে। এই ঘটনার পর নেটিজেনরা বেজায় চটেছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও শোয়েব মালিক এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। কেউ কেউ আবার এআই ব্যবহারের অপপ্রয়োগ নিয়ে সুর চড়িয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.