ভারতে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে আসবে বাংলাদেশ? উত্তরটা সম্ভবত বুধবারই পাওয়া যাবে। তার আগে এই ইস্যুতে ‘নাক গলাল’ পাকিস্তান। বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড চিঠি দিল আইসিসি’কে। পিসিবি’র চিঠিতে সম্ভবত আইসিসি’র সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না। কিন্তু এই নিয়ে পাকিস্তানের ‘আগ্রহ’ নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে।
ভারতে নাকি নিরাপত্তা নেই, তাই এদেশে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বরং তারা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দিয়েছে। প্রয়োজনে গ্রুপ বদল করার কথাও বলেছে। কিন্তু আইসিসি সেই প্রস্তাব মানবে বলে মনে হচ্ছে না। এর মধ্যে সরাসরি আসরে ঢুকল পাকিস্তান।
আরও পড়ুন:
পিসিবি’র তরফ থেকে মঙ্গলবার আইসিসি’কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের না আসার সিদ্ধান্তকে তারা সমর্থন করে। এই চিঠির প্রতিলিপি আইসিসি’র গভর্নিং বোর্ডের সদস্যদেরও পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটের মতে, বিশ্বকাপ বুধবার আইসিসি একটা সভা ডেকেছে। বাংলাদেশ ইস্যু নিয়ে সম্ভবত সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে পিসিবি’র পদক্ষেপ আসলে জয় শাহ পরিচালিত ক্রিকেট নিয়ামক সংস্থার উপর চাপ বাড়ানোর কৌশল বলে মনে করা হচ্ছে। তবে এটাও জানা গিয়েছে, পিসিবি’র চিঠিতে আইসিসি’র অবস্থান বদলাবে না।
সেটা সম্ভবত পাকিস্তানও জানে। তাহলে কেন পিসিবি’র এই পদক্ষেপ? ইউনুস সরকারের আমলে একসময়ের ‘শাসক’ পাকিস্তানের সঙ্গে হৃদ্যতা বেড়েছে বাংলাদেশের। তাছাড়া এশিয়া কাপের সময় থেকে যেভাবে পিসিবি প্রধান মহসিন নকভি পদে পদে অপমানিত হয়েছেন, তাতে তিনিও ‘প্রতিশোধে’র রাস্তা খুঁজছেন। এই পরিস্থিতিতে দুই পক্ষরই এখন ‘ভারত বিরোধিতা’য় একসুর। তবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান অনুশীলন বন্ধ করেছে কি না, তা নিশ্চিত নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?