সুপার এইটের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। তবে পাকিস্তানের (Pakistan) তাতে ‘শাপে বর’ হয়েছে বলেই মত ক্রিকেটমহলের একাংশের। মঙ্গলবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন সলমন আলি আঘারা। প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। সেই ম্যাচেও কি থাবা বসাবে বৃষ্টি? দুই পয়েন্ট জেতার সুযোগ কি আবারও হাতছাড়া হবে শাহিন শাহ আফ্রিদিদের?
পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে বেশ চাপে রয়েছে পাক ব্রিগেড। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে না পারলে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে পাকিস্তান। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, নিজেদের সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে তারা আত্মবিশ্বাসের তুঙ্গে। নেট রানরেটেও অনেকখানি এগিয়ে রয়েছেন হ্যারি ব্রুকরা।
আরও পড়ুন:
এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলবে ইংল্যান্ড। গ্রুপ পর্বে সেভাবে দাপট দেখাতে পারেননি তারা।
এহেন পরিস্থিতিতে মঙ্গলবার ম্যাচ জেতাটা পাকিস্তানের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পাল্লেকেলেতে কি আদৌ খেলা সম্ভব হবে? শনিবারের মতো বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাবে না তো? পাক শিবিরে আশা জোগাবে এদিনের আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি, সর্বনিম্ন ২৫ ডিগ্রি। অর্থাৎ মনোরম আবহাওয়া থাকবে ম্যাচের সময়ে। খেলার সময়ে বৃষ্টি হলেও তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই অনুমান।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার এইট পর্বের প্রথম ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু টসের পর থেকেই ঝেঁপে বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খেলা শুরু করা যায়নি। ক্রিকেটমহলের মতে, ম্যাচটা হলে পাকিস্তানের হারার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু ভেস্তে যাওয়া ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে যায় পাক ব্রিগেড। সেই সম্ভাবনা মঙ্গলবার থাকছে না। অন্যদিকে, এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলবে ইংল্যান্ড। গ্রুপ পর্বে সেভাবে দাপট দেখাতে পারেননি তারা। কিন্তু শ্রীলঙ্কাকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে হইচই ফেলে দিয়েছেন স্যাম কারানরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র
-
পুজো মণ্ডপে প্রথমবার পি সি সরকারের ম্যাজিক দেখবে কলকাতা! তুঙ্গে প্রস্তুতি