বিশ্বকাপে (T20 World Cup) ‘সিমেন্ট কারখানা’য় অনুশীলনে বাবর আজমরা? শুনতে অবাক লাগলেও সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও। দেখা যাচ্ছে, গোটা পাক দলকে অপরিচ্ছন্ন এলাকা থেকে বের হতে। অনেকের দাবি, জায়গাটা অনেকটা সিমেন্ট কারখানার মতো। সেখানেই নাকি অনুশীলন করছে পাক দল। আচমকা এমন জায়গায় পাক ক্রিকেটারদের দেখে তাজ্জব হয়ে নেটিজেনরা আইসিসি ও শ্রীলঙ্কার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ট্রোলও হয়েছেন সলমন আলি আঘারা।
এই বিষয়ে আরও খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ নিয়ে পাকিস্তানের বিস্তর নাটকের সাঙ্গ হয়েছে। বাংলাদেশ বাদ পড়ার তাদের প্রতি ‘সহমর্মিতা’ দেখিয়ে টুর্নামেন্ট খেলা নিয়ে নাটক শুরু করেছিল তারা। অবশেষে আইসিসি’র সঙ্গে বৈঠকের পর উষ্মার বরফ গলেছে। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলম্বোয় সলমন আঘা, বাবর আজম, শাহিন আফ্রিদি, সাইম আয়ুবরা টিম বাস থেকে নেমে ধুলোমাখা এবড়ো-খেবড়ো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথিমধ্যে আবর্জনা ও কাদামাটির স্তূপ। পিচহীন রাস্তার ধারে জরাজীর্ণ বাড়ি। ছড়িয়ে-ছিটিয়ে মরচে পড়া ধাতব যন্ত্রাংশ। জায়গাটাকে অনেকটা কারখানার শেডের মতো দেখতে লাগছে।
পাক দলকে দ্বীপরাষ্ট্রে এমন ‘করুণ’ অবস্থায় দেখে এক পাক নেটিজেন লিখছেন, ‘এই হল শ্রীলঙ্কা এবং আইসিসি কর্তৃক কলম্বোতে পাকিস্তান ক্রিকেট দলের প্রতি আচরণের নমুনা! এটা কেমন আতিথেয়তা? এমন সুযোগ-সুবিধা পাচ্ছেন ক্রিকেটাররা! দেখে তো মনে হচ্ছে, তাঁরা কোনও সিমেন্ট কারখানা থেকে বেরিয়ে আসছেন।’ কেউ লিখছেন, ‘ক্রিকেটারদের পক্ষে এমন পরিবেশে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। তাঁদের আরও ভালো সুযোগ-সুবিধা পাওয়া উচিত।’ অনেকেই আবার একে ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য এমন জায়গা একেবারে অনুপযুক্ত’ বলে সুর চড়িয়েছেন। তবে তাঁরা জরাজীর্ণ এই এলাকা সংলগ্ন মাঠে অনুশীলন করেছেন কি না, তা স্পষ্ট নয়।
Pakistani cricket team 😂😂 pic.twitter.com/cZaRDIzQo8
— Baburao (@Baburao14577361) February 9, 2026
অনেকে আবার পাক দলকে ট্রোল করতেও ছাড়েননি। একজন লিখেছেন, ‘মজদুর মজদুরি করকে ওয়াপাস ঘর জাতে হুয়ে।’ (শ্রমিক তার মজুরি পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন)। আরেকজন লিখছেন, “পার্ট-টাইম কাজ শেষ। এখন আবার ক্রিকেট খেলতে যাচ্ছে।” অন্য ইউজারের কথায়, ‘ওরা এটারই যোগ্য।’ উল্লেখ্য, প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানকে ঠিক যতটা নড়বড়ে মনে হচ্ছিল, দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠিক ততটাই সাবলীল দেখিয়েছে শাহিন আফ্রিদিদের। আমেরিকাকে মঙ্গলবার ৩২ রানে হারিয়েছেন বাবররা। ৪১ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। দীর্ঘদিন বাদে এদিন রান পেয়েছেন বাবর। আত্মবিশ্বাসী হয়েই রবিবার ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান। তবে এশিয়া কাপে টানা তিনটে হার, ফাইনালেও পরাজয়ের স্মৃতি পাকিস্তানকে মানসিকভাবে পিছিয়ে রাখবে।
Part-time labour work completed, now back to play some kirkit
— Prince (@princegupta1807) February 9, 2026
Actually,they deserve it bro 😂🤣
— Gaurav Singh Sirmour (@sirmour_gaurav) February 9, 2026
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘যেখানে হাত দিচ্ছি পচা-দুর্গন্ধ, ব্রিগেডকে জেল বানাতে হবে’, তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
-
রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও! আদালতের হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক অখিলেশ
-
নবান্নে শুভেন্দু-অশ্বিনী বৈঠকে কাটল জট, অবশেষে কাজ শুরু হাওড়ার বামনগাছি রেলব্রিজের
-
এবার কি টেস্ট দলেও সুযোগ? ‘নিয়মিত প্র্যাকটিস করছি’, আত্মবিশ্বাসী বৈভব
-
পারফরম্যান্স নয়, টি-টোয়েন্টি দল থেকে অন্য কারণে বাদ শুভমান! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট



