বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে বিতর্ক! একদিকে যখন সাহিবজাদা ফারহান অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ছেন, ঠিক তখনই নেটিজেনদের প্রশ্ন, এ ম্যাচে অন্য কোনও ব্যাপার নেই তো! নাহলে যে পাকিস্তান এতদিন ব্যাটিংয়ের জন্য দিনরাত নিজের দেশেই সমালোচিত হচ্ছিল, তারাই এদিন ২১২ রানের এই পাহাড়প্রমাণ ইনিংসটা খেলল কীভাবে?
এই বিষয়ে আরও খবর
সেমিফাইনালে খেলতে হলে অন্তত ৬৫ রানে জিততে হবে। এই সমীকরণ সামনে রেখে শনিবার ব্যাট করতে নেমেছিলেন সাহিবজাদা ফারহান, এবং ফখর জামান। ওই বিশাল রানের ব্যবধানে জিততে হলে শ্রীলঙ্কার সামনে বিশাল লক্ষ্যমাত্রা দিতে হবে, সেটা জানতেন পাকিস্তানের দুই ওপেনার। সেই মতো শুরু থেকেই লঙ্কাব্রিগেডকে তুলোধোনা করা শুরু করেন তাঁরা। শুরু থেকেই রানের গড় ছিল দশের বেশি। অবশ্য তাতে কিছুটা সাহায্য শ্রীলঙ্কার বোলাররাও করেছেন। ভুল লাইন-লেংথে বল, বিশ্রী ফিল্ডিং, ক্যাচ মিস-সবই করেছেন তারা।
পাকিস্তানের দুই ওপেনারই খেলে দেন ১৬ ওভার পর্যন্ত। ততক্ষণে স্কোরবোর্ডে ১৭৬ রান উঠে গিয়েছে। ফখর জামান ৮৪ রানে আউট হয়ে গেলেও সাহিবজাদা ফারহান ৫৯ বলে ১০০ রান করেন। সেঞ্চুরি ইনিংসে বিরাট কোহলিকে টপকে বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। এর আগে এক বিশ্বকাপে ৬ ম্যাচে ৩১৯ রান করে সর্বাধিক রানের মালিক ছিলেন কোহলি। সেই রেকর্ড ভেঙে দিলেন সাহিবজাদা ফারহান। এই বিশ্বকাপে তাঁর ঝুলিতে ৩৮৩ রান। তবে দুই ওপেনার আউট হওয়ার পর রানের গতি সেভাবে বাড়েনি। ফলে যে রানটা মনে হচ্ছিল ২৩০ পেরিয়ে যেতে পারত, সেটা থেমে গেল ২১২-তে।
তবে পাকিস্তানের ব্যাটিং বিভাগ যে এই রান তুলল তাতেই নেটিজেনদের একটা বড় অংশ বিস্মিত। কারণ এই বিশ্বকাপে এ পর্যন্ত কোনও দলের বিরুদ্ধেই এভাবে জ্বলে ওঠেনি পাক ব্যাটিং। তাছাড়া শ্রীলঙ্কাও এত খারাপ বোলিং বা ফিল্ডিং করেনি। কেউ কেউ বলছেন, এই ম্যাচ বড় ব্যবধানে হারলেই লাভ শ্রীলঙ্কার। কারণ পাকিস্তান সেমিতে উঠলে তাদের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কার মাটিতে। সেকারণেই এই ঢিমেতাল পারফরম্যান্স। যদিও স্রেফ অনুমানের ভিত্তিতে এই ধরনের অভিযোগ মোটেই সমর্থনযোগ্য নয়। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এই খেলায় যে কোনও দিন যে কোনও কাণ্ড ঘটতে পারে।
Pakistan vs Sri Lanka.. pic.twitter.com/T5SoXUxT0D
— . (@CyanInsight) February 28, 2026
Is Pakistan vs Sri Lanka match 🏏 fixed ?? #T20WorldCup pic.twitter.com/0grQUJWiRz
— Fortune 🔮 (@Ultimate969696) February 28, 2026
Convince me how this is even a ball. Till now Sri Lanka has not bowled single convincingly Good delivery. This is a fixed match.
If Pakistan by anyway wins over 65 run then needs investigation. By such a game they are cheating on New Zealand. https://t.co/cheyoAFGVn pic.twitter.com/HqKzSlbbkg
— Ganesh (@me_ganesh14) February 28, 2026



