বহু বিতর্কের পর রবিবার বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাক মহারণের বল গড়াতে চলেছে। যে ম্যাচ ক্রিকেটীয় দৃষ্টিতে যত না আকর্ষণীয় তার চেয়ে ইদানিংকালে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে নানাবিধ বিতর্কের জেরে। তেমনই এক বিতর্কের জন্ম হয়েছিল গত এশিয়া কাপে। সেই করমর্দন বিতর্ক সম্ভবত ফিরতে চলেছে বিশ্বকাপেও। রবিবার ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দন করবেন কিনা, সেই লাখ টাকার প্রশ্নের সরাসরি কোনও উত্তর দিলেন না পাক অধিনায়ক।
এই বিষয়ে আরও খবর
ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে এসে সলমন আলি আঘা বলে গেলেন, ক্রিকেট ঠিক যে স্পিরিটে খেলা হওয়া উচিত, বা আজীবন যে স্পিরিটে খেলা হয়ে আসেছে, সেই স্পিরিটেই খেলা উচিত। আমরা চাই ভারত-পাক লড়াইয়ে বিশুদ্ধতা ফিরুক।” কিন্তু এশিয়া কাপের বিতর্ক ভুলে রবিবার কি ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন? এ প্রশ্নের সরাসরি জবাব দিতে চাইলেন না পাক অধিনায়ক। আঘা বলছেন, “করমর্দনের বিষয়টি আপনারা মাঠেই দেখতে পাবেন।”

গত বছরের সবচেয়ে বড় ক্রিকেটীয় বিতর্ক ছিল এই করমর্দনকে ঘিরে। পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথামাফিক বিপক্ষের সঙ্গে হাত মেলাননি ক্রিকেটাররা। সূর্যকুমার যাদবদের এহেন আচরণে ক্ষিপ্ত হয়ে ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত দুই দল করমর্দন না করলেও খেলতে নামে। এই ঘটনার পর থেকে মহিলাদের বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ-কোনও টুর্নামেন্টেই পাক দলের সঙ্গে হাত মেলায়নি ভারত। রবিবার দুই দল হাত মেলায় কিনা সেটা লাখ টাকার প্রশ্ন।
বিতর্ক বাদ দিলে ক্রিকেটীয় দিক থেকেও ম্যাচটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে এ যাবত ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড রীতিমতো লজ্জাজনক। সলমন আঘা সেই ইতিহাস ভুলে এগোতে চান। তিনি বলছেন, “আমরা ইতিহাস বদলাতে পারব না। কিন্তু চেষ্টা করব আগামী দিনে নিজেদের পারফরম্যান্সের উন্নতি করার।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’



