Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

ধোনির বায়োপিক দেখে ক্রিকেটে কামব্যাক, পাক-স্পিনার উসমানকে নিয়ে ‘সাবধানতা’ টিম ইন্ডিয়ায়

রহস্যময় ও অদ্ভুত অ্যাকশনের এই অফ স্পিনারের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ বলা হচ্ছে যাঁকে। সাইড আর্ম ডেলিভারিতে বল রিলিজের আগে মুহূর্তের ‘পজ’ দেওয়ার ধাতের জন্যই তিনি এত বিপজ্জনক। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৪:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৪:২০

options
link
ধোনির বায়োপিক দেখে ক্রিকেটে কামব্যাক, পাক-স্পিনার উসমানকে নিয়ে ‘সাবধানতা’ টিম ইন্ডিয়ায় zoom
উসমান তারিক ও মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি

তাঁর লড়াই দেখে উদ্বুদ্ধ হয়েছেন ভারতের বহু ক্রিকেটার। কিন্তু কে জানত, মহেন্দ্র সিং ধোনির জীবন থেকে শিক্ষা নিয়ে এমন এক ক্রিকেটার তৈরি হবেন, যাকে নিয়ে দুশ্চিন্তায় পড়বে টিম ইন্ডিয়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে মোকাবিলার আগে সূর্যকুমার যাদবদের জন্য চিন্তার নাম- উসমান তারিক। রহস্যময় ও অদ্ভুত অ্যাকশনের এই অফ স্পিনারের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি। যে কারণে দুবাইয়ের রাস্তায় পেঁয়াজ কাটার জীবন পেরিয়ে এসে পড়েছেন বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় মঞ্চে।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বো বাইশ গজে পাকিস্তানি উসমান তারিকের স্পিন খেলতে হবে ভারতীয় ব্যাটারদের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ বলা হচ্ছে যাঁকে। সাইড আর্ম ডেলিভারিতে বল রিলিজের আগে মুহূর্তের ‘পজ’ দেওয়ার ধাতের জন্যই তিনি এত বিপজ্জনক। 

Advertisement

বোলিং করে যে ক্রিকেট জগতে পরিচিতি পাওয়া সম্ভব, তা জানতেন না। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেট খেলতে এসেছিলেন পাকিস্তানের উসমান। নেট বোলার ছিলেন। সেখান থেকে পাকিস্তান দলে সুযোগ শুধু নয়। একেবারে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। উসমান নিজেই বলেন, “ক্রিকেটে সফল হওয়ার ভাবনাটা আমি ভুলেই গিয়েছিলাম। তারপর একদিন সিনেমাটা দেখলাম। তারপরই বিশ্বাস জন্মায়, হ্যাঁ আমিও পারব।”

বোলিং করে যে ক্রিকেট জগতে পরিচিতি পাওয়া সম্ভব, তা জানতেন না। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেট খেলতে এসেছিলেন পাকিস্তানের উসমান। নেট বোলার ছিলেন। সেখান থেকে পাকিস্তান দলে সুযোগ শুধু নয়। একেবারে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া।

ছুটির দিনে দুবাইয়ের রাস্তায় ক্রিকেট খেলতেন। তাঁর স্পিন দেখে চমকে যেত প্রতিপক্ষ। তারপর পাকিস্তানে প্রত্যাবর্তন ও একের পর এক সাফল্য। তা বলে পাকিস্তানের দলে সুযোগ পাবেন ভাবেননি। যখন প্রথম সুযোগ পান, তখন ভেবেছিলাম হয়তো মজা করা হচ্ছে। আর এই সাফল্যের কৃতিত্ব দেন তাঁর স্ত্রীকে। উসমান বলেন, “আমার স্ত্রী সৌভাগ্য নিয়ে এসেছে।”

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছেন উসমান। তাই আগেভাগেই প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং সাবধান করে দিলেন, “ভারত ম্যাচ জিতবে। পাকিস্তানের উসমান ভালো স্পিনার। তাঁকে সাবধানে খেলতে হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.