Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Mohammad Kaif

‘রোহিত কখনও এভাবে বুমরাহকে ব্যবহার করত না’, সূর্যর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

কাইফের মতে, জশপ্রীত বুমরাহকে ঠিকমতো ব্যবহার করতে না পারার ফলে এই হাল হয়েছে। রোহিত শর্মা অধিনায়ক থাকলে বুমরাহকে এভাবে ব্যবহার করতেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৬:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৬:২৭

options
link
‘রোহিত কখনও এভাবে বুমরাহকে ব্যবহার করত না’, সূর্যর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ zoom
ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারের পর টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। তাঁর মতে, সাত থেকে পনেরো ওভারের মধ্যে হেরে যায় ভারত। জশপ্রীত বুমরাহকে ঠিকমতো ব্যবহার করতে না পারার ফলে এই হাল হয়েছে। কাইফের কথায়, রোহিত শর্মা অধিনায়ক থাকলে বুমরাহকে এভাবে ব্যবহার করতেন না। 

কাইফ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “সপ্তম থেকে পনেরো ওভারের মধ্যে আমরা হেরে গিয়েছি। বুমরাহর দুই ওভার আগেই করিয়ে ফেলা হয়েছিল। ডেথ ওভারের জন্য আরও দু’ওভার রেখে দেওয়া হয়েছিল। কিন্তু রোহিত শর্মা কখনওই এভাবে ওকে ব্যবহার করত না।” পাওয়ার প্লেতে দু’ওভার বল করেন ৩২ বছরের পেসার। কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটনের উইকেট শিকার তিনি। অন্য প্রান্তে অর্শদীপ সিং ফেরান এডেন মার্করামকে। ২০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে থিতু হয়ে যান ডেভিড মিলার এবং ডিওয়াল্ড ব্রেভিস। তাঁদের জুটিতে ওঠে ৫১ বলে ৯৭ রান। শক্তপোক্ত জায়গায় পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রাক্তন ক্রিকেটারের কথায়, মাঝের একটা ওভারে বুমরাহর আসা উচিত ছিল।

Advertisement

কাইফের সংযোজন, “পাওয়ার প্লে-র পরে মিডল ওভারে উইকেট তোলার জন্য রোহিত আক্রমণে আনত বুমরাহকে। কিন্তু এক্ষেত্রে বুমরাহ অনেকটা পরে আক্রমণে এসেছে। ফলে ওর দুই স্পেলের মধ্যে অনেকটা বিরতি পড়ে গিয়েছে। এই দলে বুমরাহর চেয়ে বড় ম্যাচ উইনার আর কেউ নেই। ওকে পাওয়ারপ্লেতে একটা ওভার বল দেওয়া উচিত ছিল। তারপর ওকে একাদশ বা দ্বাদশ ওভারে বোলিং দিতে হবে।”

বুমরাহর প্রথম স্পেলের পর ৭ থেকে ১৫, এই ন’ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ১০৩ রান। অর্থাৎ ওভারপ্রতি প্রায় সাড়ে ১১ করে রান ওঠে। এবং ওখানেই ম্যাচটা হেরে যায় ভারত। বুমরাহ পাওয়ারপ্লে-র পর বল করতে আসেন সেই ১৭ এবং ১৯তম ওভার। সেই দুই ওভারেও দেন মাত্র ৮ রান। সঙ্গে করবিন বশের উইকেট নেন এই পেসার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.