আজ যে রাজা, কাল সে ফকির। চলতি টি-২০ বিশ্বকাপে এটাই অভিষেক শর্মার কাহিনি। মেগা টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নয়নের মণি ছিলেন তিনি। কিন্তু সেই অভি-সিক্স ঝড় আর বিশ্বকাপে উঠল কই? তাহলে কি ফাইনালে বাদ দেওয়া হচ্ছে শর্মাজিকে? টিম ম্যানেজমেন্টের নিজস্ব ভাবনাচিন্তা আছে ঠিকই। তবে কপিল দেব, রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররা অভিষেকের পাশেই দাঁড়াচ্ছেন। দুই বিশ্বজয়ী ক্রিকেটারই চান অভিষেক প্রথম একাদশে থাকুন।
এই বিষয়ে আরও খবর
১৯৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বলছেন, “নিজের দলের উপর ভরসা রাখুন। ম্যানেজমেন্টের উচিত প্লেয়ারের উপর ভরসা রাখা। অভিষেকেরও উচিত নিজের উপর বিশ্বাস রাখা। নিজেকে বলা উচিত, ‘আমি পারব, আমি পারফর্ম করবই।’ এখনও একটা ম্যাচ তো বাকি। সেটাই ফাইনাল।” অভিষেক বিশ্বকাপে এ পর্যন্ত ফর্ম, ফিটনেস এবং আত্মবিশ্বাস তিনটিই খুঁজছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে একটা হাফসেঞ্চুরি করেছেন বটে, কিন্তু সেটাও খুব একটা আত্মবিশ্বাসী ইনিংস ছিল না। সেমিফাইনালে মাত্র ৯ রান করেন তিনি।
অন্যদিকে শাস্ত্রী বলছেন, “দলে কোনও পরিবর্তনের দরকার নেই। শুধু অভিষেককে বলো নিজের প্রতিভার উপর ভরসা রাখো। যেটা তোমার দুর্বল জায়গা, সেটার মধ্যে নিজেকে বন্দি রেখো না। নিজের শক্তির উপর আস্থা রাখো। আমরা তোমার পাশে আছি। মাঠে যাও আর খেলো। হয়তো এই ম্যাচটাই তোমার সেরা ইনিংস হতে পারে। তবে শট নির্বাচনের ক্ষেত্রে আরও বুদ্ধিমত্তা দেখাতে হবে অভিষেককে।”
টিম ম্যানেজমেন্টেরও সেরকমই পরিকল্পনা। অভিষেক রান না পেলেও গৌতম গম্ভীররা তাঁর পাশেই আছেন। ফাইনালের দলেও তিনি থাকবেন। পাশে পাবেন ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে। শেষ দুই ম্যাচের সেরা ক্রিকেটার বলে যান, “আমরা সব প্লেয়ারদের খেয়াল রাখি। গম্ভীর ও সূর্য অভিষেকের উপর আস্থাবান।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পরনে গেঞ্জি-বারমুডা, লজ্জার লেশমাত্র নেই! জাহাঙ্গিরকে ফলতা ঘোরাল পুলিশ, মাথা উঁচু করেই হাঁটলেন ‘পুষ্পা’
-
সহজেই ঝগড়ায় জড়িয়ে পড়েন? অদৃশ্য লাল পেনেই থামবে কথা কাটাকাটি, জানাচ্ছেন মনোবিদ
-
‘তিলে তিলে মরবি’, প্রয়াত কনটেন্ট ক্রিয়েটার সায়নীর ‘প্রেমিক’কে তোপ সন্তানহারা মায়ের
-
মাঝমাঠে শক্তি বাড়ানোই লক্ষ্য, পাঞ্জাব এফসির জেলকোভিচকে দলে নিল মোহনবাগান
-
কীর্তি আজাদের পর ‘বহিরাগত’ শত্রুঘ্নও মমতার পাশে, বললেন, ‘দিদির সঙ্গ ছাড়ব না’



