Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Washington Sundar

চোটে জর্জরিত ভারতীয় শিবিরে স্বস্তি, দ্বিতীয় ম্যাচের আগেই ফিরছেন গম্ভীরের আস্থাভাজন তারকা

এই মুহূর্তে টিম ইন্ডিয়া রীতিমতো চোট আঘাতে জর্জরিত। তবে এসব চিন্তার মধ্যে খানিক স্বস্তির খবরও মিলল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২০:৩৪

options
link
চোটে জর্জরিত ভারতীয় শিবিরে স্বস্তি, দ্বিতীয় ম্যাচের আগেই ফিরছেন গম্ভীরের আস্থাভাজন তারকা zoom
ভারতীয় দলের কোচ ও অধিনায়ক। ফাইল ছবি।

হর্ষিত রানা ছিটকে গিয়েছেন। প্রথম ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি বুমরাহ। শোনা গেল প্রথম ম্যাচে নাকি অভিষেক শর্মাকে খেলানো হয়েছিল ‘হাফ ফিট’ অবস্থায়। সেদিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে টিম ইন্ডিয়া রীতিমতো চোট আঘাতে জর্জরিত। তবে এসব চিন্তার মধ্যে খানিক স্বস্তির খবরও মিলল। প্রথম ম্যাচে ভারতের জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তিনি দিল্লিতে দ্বিতীয় ম্যাচের আগেই দলে যোগ দেবেন।

প্রথম ম্যাচ অনায়াসে জিতলেও টিম ইন্ডিয়াকে চিন্তায় ফেলে দিয়েছিল ব্যাটিং বিভাগ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেডলি ভ্যান শাকউইক নামের এক ‘নিরীহ’ মিডিয়াম পেসারের সামনে অসহায়ের মতো ধসে যায় ভারতের ব্যাটিং বিভাগ। যদিও শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদবের ক্যারিশমায় ম্যাচটা অনায়াসে জিতে যায় টিম ইন্ডিয়া। কিন্তু এই ম্যাচে আরও একবার ভারতীয় শিবিরে ভালো অলরাউন্ডারের প্রয়জনীয়তা বুঝিয়ে দিয়েছে। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন ওয়াশিংটন সুন্দর।

Advertisement
T20 World Cup: India boosted Washington Sundar's return
চোট সারিয়ে ফিরছেন সুন্দর। ফাইল ছবি।

ভারতীয় অফস্পিনার-অলরাউন্ডার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন। ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে ট্রেনিং করছেন। খবর নিয়ে জানা গেল, ব্যাটিং-বোলিং শুরু করে দিয়েছেন ওয়াশিংটন। সেন্টার অফ এক্সেলেন্স থেকে তাঁকে ফিটনেস সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে। প্রথম ম্যাচের শেষে অধিনায়ক সূর্য জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন ফিট। এবং দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন।

তবে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে তাঁকে খেলানো হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। এমনিতেও এই মুহূর্তে প্রথম একাদশে তাঁর খেলা কঠিন। তবে রিঙ্কু সিং যদি ফের ব্যর্থ হন, তাহলে ওয়াশির কথা ভাবা হতে পারে। আবার স্পিন সহায়ক পিচ হলে শিবম দুবে বা একজন পেসারকে বসিয়েও তাঁকে খেলিয়ে দিতে পারেন কোচ গম্ভীর। আসলে ওয়াশিংটন সুন্দর কোচ গম্ভীরের আস্থাভাজন। গত প্রায় মাস ছ’য়েক টি-২০ ক্রিকেটে নিয়মিত খেলেছেন তিনি। ফলে বিশ্বকাপে তিনি যে কারও বদলে প্রথম একাদশে ঢুকে গেলে অবাক হওয়ার থাকবে না। যদিও দ্বিতীয় ম্যাচেই তাঁর খেলার সম্ভাবনা কম।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.