Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
T20 World Cup

বিশ্বকাপের দোরগোড়ায় এসে চোট হর্ষিতের, মাথাব্যথা বাড়ল গম্ভীরদের, ছিটকে যাবেন তারকা পেসার?

টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দু'দিন। তার মধ্যেই ভারতীয় শিবিরে হানা দিল চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার হর্ষিত রানা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৩৮

options
link
বিশ্বকাপের দোরগোড়ায় এসে চোট হর্ষিতের, মাথাব্যথা বাড়ল গম্ভীরদের, ছিটকে যাবেন তারকা পেসার? zoom

টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দু’দিন। তার মধ্যেই ভারতীয় শিবিরে হানা দিল চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার হর্ষিত রানা। মাত্র এক ওভার বল করে ১৬ রান দেন তিনি। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় হর্ষিতকে। সেখান থেকেই ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তা, বিশ্বকাপে কি হর্ষিত বল করতে পারবেন?

বিশ্বকাপের আগে থেকেই চোট সমস্যায় ভুগেছে ভারতীয় দল। বিজয় হাজারে ট্রফি চলাকালীন চোট পান তিলক বর্মা। ওয়ানডে খেলতে গিয়ে আহত হন ওয়াশিংটন সুন্দরও। এবার সেই তালিকায় জুড়ল হর্ষিতের নাম। বুধবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নামে ভারত। মাত্র এক বলের জন্য মাঠে নেমেছিলেন হর্ষিতও। তখন অবশ্য তারকা পেসারের মধ্যে সেভাবে অস্বস্তি দেখা যায়নি।

Advertisement

কিন্তু প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন হর্ষিত। তারপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি। তারকা পেসারের চোট কতখানি গুরুতর, সেই নিয়ে বিসিসিআই এখনও কিছু জানায়নি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মধ্যে আতঙ্ক বাড়ছে হর্ষিতকে নিয়ে। প্রচুর সমালোচনার মধ্যেও টি-২০ দলের নিজের জায়গা পাকা করে ফেলেছেন হর্ষিত। প্রথম একাদশে থাকেন নিয়মিত। বিশ্বকাপ শুরুর ঠিক আগে তাঁর পরিবর্ত পাওয়া বেশ কঠিন হবে ভারতের পক্ষে।

উল্লেখ্য, চোট সারিয়ে বিশ্বকাপের দলে ফিরেছেন তিলক। দু’টি প্রস্তুতি ম্যাচে যথেষ্ট ভালো ফর্মে দেখা গিয়েছে তাঁকে। ফিটনেস নিয়েও অস্বস্তি নেই। তবে ওয়াশিংটন আদৌ ফিট হয়ে ভারতীয় শিবিরে ফিরতে পারবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই দুশ্চিন্তা বাড়াল হর্ষিতের চোট। তবে সম্প্রতি উইকেট পেলেও প্রচুর রান গলাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত কি চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন হর্ষিত?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.