আদৌ কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন হর্ষিত রানা? এখনও পর্যন্ত যা খবর, তাতে বিশ্বকাপে তাঁর না খেলার সম্ভাবনাই বাড়ছে। জানা গিয়েছে, শুক্রবার অনুশীলনের পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেবে। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। মাত্র এক ওভার বল করে ১৬ রান দিয়েছিলেন। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল তাঁকে।
বিশ্বকাপের আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। বিজয় হাজারে ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন তিলক বর্মা। ওয়ানডে খেলতে গিয়ে আহত হন ওয়াশিংটন সুন্দরও। এবার তালিকায় জুড়ল হর্ষিতের নাম। বুধবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন হর্ষিত। তারপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি।
আরও পড়ুন:
শুক্রবার জানা গিয়েছে, হর্ষিতকে মোটেও ভালো লাগছে না। অনুশীলনের পর তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে মনে হয়, বিশ্বকাপ খেলতে পারবেন ২৪ বছর বয়সি পেসার। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “ওর চোট সুবিধার ঠেকছে না। ও ছিটকে গেলে আমাদের জন্য বড় ক্ষতি হবে। বিকল্প খুঁজতে হবে। তবে আমাদের রিজার্ভ বেঞ্চও শক্তিশালী।”
প্রশ্ন হল, হর্ষিত ছিটকে গেলে বিকল্প হিসাবে সুযোগ কে পাবেন? সূর্যর সংযোজন, “বিষয়টি আমরা ভেবে দেখব। তবে ওর বদলি হিসাবে অলরাউন্ডারের প্রয়োজন আদৌ আছে কি না, সেটা দেখতে হবে।’ তারকা পেসারের চোট কতখানি গুরুতর, সেই নিয়ে বিসিসিআই এখনও কিছু জানায়নি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মধ্যে আতঙ্ক বাড়ছে হর্ষিতকে নিয়ে। প্রচুর সমালোচনার মধ্যেও টি-২০ দলের নিজের জায়গা পাকা করে ফেলেছেন হর্ষিত। প্রথম একাদশে থাকেন নিয়মিত। বিশ্বকাপ শুরুর ঠিক আগে তাঁর পরিবর্ত পাওয়া বেশ কঠিন হবে ভারতের পক্ষে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেলফি তোলার ফাঁকে আচমকাই জড়িয়ে ধরে চুমু! ছাত্রোঁ কি গুঞ্জের মঞ্চে রাহুলের ভিডিও ভাইরাল
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট