গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। ফলে এবার সুপার এইটে দুই দলের লড়াই নিয়ে উত্তেজনা চরমে ছিল। এই ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেল থেকে যে বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল, তাতে ছিল ‘কাপ’-এর খোঁচা। কিন্তু সুপার এইটে ভারত ৭৬ রানে হারতেই সেই বিজ্ঞাপন রাতারাতি বন্ধ! এবার পালটা ‘কাপ’ নিয়ে কটাক্ষ করছেন প্রোটিয়াভক্তরা।
এই বিষয়ে আরও খবর
ক্রিকেট বিশ্বে প্রোটিয়াদের ‘চোকার্স’ তকমা নতুন কিছু নয়। এই ম্যাচের আগে যে বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল, তাতে সেই ‘খোঁচা’ও ছিল। বিজ্ঞাপনে দেখা যায়, একটি কাপকেকের জন্য ছুটছেন ভারত ও দক্ষিণ আফ্রিকার ভক্ত। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সমর্থকই কেকটি পান। তাতে ভারতের সমর্থক বলেন, “এই কাপটি আপনি রাখুন। ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের কাছে আছে। এবার সুপার এইটের ম্যাচেও হারাব। আর এবারও আপনারা কাপকেক নিয়েই সন্তুষ্ট থাকবেন।”
কিন্তু বাস্তবের ছবিটা অন্য। সূর্যকুমার যাদবরা একেবারেই আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তারপরই ওই বিজ্ঞাপন বন্ধ করে দেয় সম্প্রচারকারী সংস্থা। এবার পালটা দিচ্ছেন প্রোটিয়াভক্তরা। দিব্যি তারিয়ে তারিয়ে কেক খাওয়ার ভিডিও পোস্ট করছেন অনেকে।
“Star Sports dropped that smug ‘cupcake choker’ ad mocking SA before the Super 8 clash… then quietly deleted it after Proteas smashed India by 76 runs in Ahmedabad.
Lesson in humility served cold.#INDvSApic.twitter.com/mWuheq82uS
— GAURAV (@crazyGaurav_) February 22, 2026
অন্যদিকে ভারতের ক্রিকেটভক্তদের একাংশও অসন্তুষ্ট এই ধরনের ‘রুচিহীন’ বিজ্ঞাপনে। অনেকের বক্তব্য, ভারতের ‘ঔদ্ধত্যে’র উচিত শিক্ষা হয়েছে। এ তো শুধু হার নয়, তারকাখচিত টিমের জন্য রীতিমতো লজ্জাজনক। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব দিকে টেক্কা দিয়ে গেল প্রোটিয়ারা। আর কোথাও গিয়ে শিক্ষা দিয়ে গেল, কীভাবে চাপ সামলাতে হয়। নেট রানরেটেও ভারত এতটাই পিছিয়ে পড়েছে যে সেমিফাইনাল নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
View this post on Instagram
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘নেতানিয়াহু একজন যোদ্ধা’, লেবাননে হামলার মাঝেই ইজরায়েলের প্রশংসা! কী চাইছেন ট্রাম্প?
-
রান্নাঘরের অন্ধকারে মা-মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল যুবক! তারপর…
-
অভিষেকের বিমান-বিলাস, ৪ বছরে হাওয়ায় উড়েছে তৃণমূলের ১৫০ কোটি!
-
যুদ্ধবিরতি লঙ্ঘন আমেরিকা-ইজরায়েলের! জবাবে ফের হরমুজ বন্ধ করল ইরান
-
কাবাব-পকোড়ার সঙ্গত হিসেবে অসামান্য এই ৫ চাটনি, বানিয়ে নিন সহজেই



