Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Abhishek Sharma

রানমেশিন অভিষেক লাগাতার ফ্লপ, ‘প্রিয়পাত্র’কে বসাতে আলোচনা গম্ভীরদের! শিকে ছিঁড়বে সঞ্জুর?

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর টনক নড়তে পারে গৌতম গম্ভীরদের। পরের প্রতিপক্ষ জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে দলে বদলের ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫৩

options
link
রানমেশিন অভিষেক লাগাতার ফ্লপ, ‘প্রিয়পাত্র’কে বসাতে আলোচনা গম্ভীরদের! শিকে ছিঁড়বে সঞ্জুর? zoom
রবিবার সুপার এইটের প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছে মেন ইন ব্লু। ফাইল ছবি।

শূন্যের হ্যাটট্রিকের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৫ রান। ভারতের ‘রানমেশিন’ অভিষেক শর্মা (Abhishek Sharma) বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ। তবুও টিম ম্যানেজমেন্টের চোখের মণি হয়ে রয়েছেন তরুণ ওপেনার। দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে। তবে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর টনক নড়তে পারে গৌতম গম্ভীরদের। পরের প্রতিপক্ষ জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে দলে বদলের ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

রবিবার সুপার এইটের প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছে মেন ইন ব্লু। দু’শোর কম টার্গেট তাড়া করতে নেমেও অযথা আগ্রাসী শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন ইশান কিষানরা। তবে গ্রুপ পর্বে যথেষ্ট সাফল্য পেয়েছিলেন ইশান। তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া নিয়ে এখনই প্রশ্ন উঠছে না। কিন্তু লাগাতার ব্যর্থ অভিষেকের বোঝা আর কতদিন বইবে ভারত? বিশ্বকাপের আগের ঝোড়ো ব্যাটিং কোথায় গেল তাঁর?

Advertisement

বারবার ব্যর্থ হলেও টিম ম্যানেজমেন্টের সমর্থন পাচ্ছেন অভিষেক। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট বলেছেন, “গতবছর অভিষেক আমাদের দলকে নিজের কাঁধে করে টেনে নিয়ে গিয়েছে। এবছর আমরা ওকে টানব।” কিন্তু ভারত অধিনায়কের মনে রাখা উচিত, গতবছর বিশ্বকাপ ছিল না। তাই ট্রফি জিততে গেলে দলের স্বার্থে সেরা সিদ্ধান্তটাই নেওয়া প্রয়োজন। এবার হয়তো কঠিন পদক্ষেপটা করতে চলেছে ভারতীয় ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার কাছে দুরমুশ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে দুশখাতে বললেন, “আগামী কয়েকদিন সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক আলোচনা হবে।” তাহলে কি এবার অভিষেককে বেঞ্চে বসানোর সময় এসে গিয়েছে? উল্লেখ্য, অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক খেলেননি। সেই ম্যাচে মাত্র ৮ বলে ২২ রান করেছিলেন সঞ্জু। তবে ক্রিকেটমহলের অনেকেই বলেন, বর্তমান ভারতীয় দলে কোচ গৌতম গম্ভীরের প্রিয়পাত্র না হলে সুযোগ পাওয়াটা বেশ কঠিন। ফলে সঞ্জুকে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলানো হবে, সেই সম্ভাবনা প্রবল এমনটা বলা যাচ্ছে না। আগামী বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে সেমিফাইনালে ওঠার অঙ্ক খুবই কঠিন হয়ে যাবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.