দেশের মাটিতে ফের ভুবনজয়ী টিম ইন্ডিয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে একপেশে ম্যাচে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে সেলিব্রেশন। আসলে এই বিশ্বকাপ জয় বিশ্বক্রিকেটে ভারতের আধিপত্য আবারও শক্তপোক্তভাবে প্রতিষ্ঠা করে দিল। একই সঙ্গে আর্থিকভাবেও লাভবান করল টিম ইন্ডিয়াকে। অবশ্য শুধু ভারত নয়, বিশ্বকাপ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে অন্য দেশগুলিও।
এই বিষয়ে আরও খবর
এ বছর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) রেকর্ড অঙ্কের পুরস্কার দিল আইসিসি। ২০২৪ বিশ্বকাপে সব মিলিয়ে ১০০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল আইসিসি। এবার সেটা ২০ শতাংশ বেড়ে ১২০ কোটি করা হয়েছে। পুরস্কার মূল্য বেড়েছে গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন, সব দলই।
বিশ্বকাপের পুরস্কার মূল্য:
চ্যাম্পিয়ন (ভারত)
২৭.৪৮ কোটি
রানার্স আপ (নিউজিল্যান্ড)
১৪.৬৫ কোটি
সেমিফাইনাল
৭.২৪ কোটি
সুপার এইট
৩.৪৮ কোটি
গ্রুপ পর্ব
২.২৯ কোটি
এ বছর বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৭ কোটি ৪৮ লক্ষ টাকা। রানার্স আপ দল পাবে ১৪.৫৬ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে ৭.২৪ কোটি টাকা করে। সুপার এইটে ওঠা প্রতিটা দল পাবে ৩.৮ কোটি টাকা করে। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলি পাবে ২.২৯ কোটি টাকা। এর বাইরেও প্রতিটি ম্যাচ জেতার জন্য আলাদা করে টাকা পাবে দলগুলি। এ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে এটাই সর্বাধিক পুরস্কারমূল্য। উল্লেখ্য, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ায় আলাদা করে পুরস্কারমূল্য ঘোষণা করবে বোর্ড।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার



