Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Suryakumar Yadav

আইপিএলের ব্যর্থতার পরই উগান্ডার বিরুদ্ধে খেলবেন সূর্য! কেন এহেন সিদ্ধান্ত?

এই ম্যাচটি আয়োজন করার নেপথ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহর ভূমিকা রয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৯:৫০

options
link
আইপিএলের ব্যর্থতার পরই উগান্ডার বিরুদ্ধে খেলবেন সূর্য! কেন এহেন সিদ্ধান্ত? zoom
সূর্যকুমার যাদব। ফাইল ছবি।

উগান্ডার বিরুদ্ধে ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৩০ মে মুম্বইয়ে উগান্ডার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে নামবেন সূর্য। এই ম্যাচটি আয়োজন করার নেপথ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহর ভূমিকা রয়েছে। কিন্তু হঠাৎ উগান্ডার বিরুদ্ধে কেন ম্যাচ খেলবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক?

আসলে উগান্ডা দল চারটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ভারতে আসছে। ১ জুন থেকে শুরু হবে টি-২০ মুম্বই লিগ। সেখানে ট্রায়াম্ফ নাইটস মুম্বই নর্থ ইস্টের হয়ে খেলেন সূর্য। উগান্ডা দল ভারতে এসে মুম্বই লিগের চারটি আলাদা দলের বিরুদ্ধে খেলবে। তার মধ্যে আছে ট্রায়াম্ফ নাইটসদের বিরুদ্ধে একটি ম্যাচও। মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে উগান্ডা ক্রিকেট বোর্ডের ৫ বছরের একটি চুক্তি হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুম্বই ক্রিকেট বোর্ডের সচিব উন্মেষ খানভিলকার জানিয়েছেন, “সূর্য দলের সদস্য। তাই ও অবশ্যই খেলবে। তাছাড়া সূর্য ভারতীয় দলের অধিনায়ক। ও কোনও দলের বিরুদ্ধে খেললে তাদের মনোবল বাড়িয়ে দেবে। সূর্য খেললে দারুণ ক্রিকেটীয় অভিজ্ঞতা হবে।” ৩০ মে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ট্রায়াম্ফ নাইটস উগান্ডার বিরুদ্ধে খেলবে।

মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অজিঙ্ক নায়েক জানিয়েছেন, “জয় শাহ আমাদের আবেদন করেন, উগান্ডা ক্রিকেট দলকে যেন মুম্বইকে ম্যাচ খেলার সুযোগ দেওয়া যায়। যে কোনও আন্তর্জাতিক দলের ম্যাচ আয়োজন করাই আমাদের জন্য গর্বের। আর মুম্বইয়ের প্লেয়াররাও জাতীয় দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। আমরা এরপর মুম্বইয়ের ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ড সফরেও যাব। আমরা চাই, সব প্লেয়ারই সমান সুযোগ পাক।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.