Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Stephen Fleming

ধোনিদের ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন ফ্লেমিং

দীর্ঘ ১৭ বছরের সফল অধ্যায়ের ইতি টেনেছেন স্টিফেন ফ্লেমিং। পারস্পরিক সমঝোতায় চেন্নাই সুপার কিংস ছাড়ার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক ও কোচ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৬:৩২

options
link
ধোনিদের ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন ফ্লেমিং zoom
ইংল্যান্ডের কোচ হতে চলেছেন ফ্লেমিং। ফাইল ছবি।
Advertisement

দীর্ঘ ১৭ বছরের সফল অধ্যায়ের ইতি টেনেছেন স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming)। পারস্পরিক সমঝোতায় চেন্নাই সুপার কিংস ছাড়ার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক ও কোচ। এরই মধ্যে জল্পনা, ধোনিদের দল ছেড়ে তিনি ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন।

কিছুদিন আগে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন ব্র্যান্ডন ম্যাকালাম। চার বছর আগে তিনি ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর ডাকনামে অতি আগ্রাসী টেস্ট ক্রিকেটের ধরন ‘বাজবল’ নামে জনপ্রিয় হয়। সেটা সফল কি না বিতর্ক আছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অ্যাশেজ ও ভারতের বিরুদ্ধে সিরিজে সাফল্যের মুখ দেখেনি। বরং মাঠের বাইরের বিতর্ক বেড়েছে। সব মিলিয়ে শেষ হয়েছে ‘বাজবল’ যুগ। এবার জল্পনা, ফ্লেমিংকে দায়িত্ব দিতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জল্পনা সত্যি হলে এক কিউয়ি ক্রিকেটারকে সরিয়ে আরও এক কিউয়ি ক্রিকেটারকে দায়িত্ব দেবে ইংল্যান্ড।

Advertisement

সব কিছু এখনও চূড়ান্ত না হলেও ফ্লেমিংয়ের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আলোচনা প্রায় শেষ। তিন সপ্তাহ পরই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তাই নতুন কোচকে দ্রুত দায়িত্বে আনতে চাইছে ইংল্যান্ড। জানা গিয়েছে, রিচার্ড ডসন, জনাথন ট্রট এবং টম মুডিকে পিছনে ফেলে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছেন ফ্লেমিং। প্রথম পছন্দ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচ হওয়ায় এই দায়িত্ব নিতে চাননি। অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গারও আগ্রহ দেখাননি।

আইপিএলের সবচেয়ে সফল কোচদের অন্যতম ফ্লেমিং। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সাল থেকে হেডকোচের দায়িত্ব পান। তাঁর আমলেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। তাছাড়া দু’টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফিও জেতে ইয়েলো আর্মি। তাঁর অধীনে ১২ বার প্লেঅফে এবং ১০ বার খেলেছে ফাইনাল খেলেছে সিএসকে। মাঝে দুই মরশুম চেন্নাই নিষিদ্ধ থাকলেও ফ্র্যাঞ্চাইজি ছাড়েননি তিনি। তবে এবার সুপার কিংস গ্রুপের অধীনে থাকা সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই সম্পর্ক ছিন্ন হয়েছে অভিজ্ঞ এই কোচের। এবার তিনি প্রথমবার কোনও দেশের জাতীয় দলের কোচ হতে চলেছেন। তবে পাকিস্তান সিরিজের আগে তিনি দায়িত্ব নিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। যতদিন না ফ্লেমিং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন, ততদিন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিকই দলের দায়িত্ব সামলাবেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.