Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Sreesanth-Harbhajan Singh

চড় কাণ্ড থেকে কোটি টাকা কামিয়েছেন হরভজন! বিস্ফোরক অভিযোগ তুলে বড় পদক্ষেপ শ্রীসন্থের

ফের চর্চায় ১৮ বছর পুরনো হরভজন সিং ও শ্রীসন্থের চড় কাণ্ড। এবার ভাজ্জিকে আক্রমণ করে বসলেন শ্রীসন্থ। প্রাক্তন পেসারের দাবি, এই চড় কাণ্ডকে নিয়ে বিজ্ঞাপন বানিয়ে কোটি টাকা আয় করেছেন হরভজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৩:৩৬

options
link
চড় কাণ্ড থেকে কোটি টাকা কামিয়েছেন হরভজন! বিস্ফোরক অভিযোগ তুলে বড় পদক্ষেপ শ্রীসন্থের zoom
শ্রীসন্থ ও হরভজন। ফাইল ছবি
Advertisement

ফের চর্চায় ১৮ বছর পুরনো হরভজন সিং ও শ্রীসন্থের (Harbhajan Singh-Sreesanth) চড় কাণ্ড। এবার ভাজ্জিকে আক্রমণ করে বসলেন শ্রীসন্থ। প্রাক্তন পেসারের দাবি, এই চড় কাণ্ডকে নিয়ে বিজ্ঞাপন বানিয়ে কোটি টাকা আয় করেছেন হরভজন। যে বিতর্ক তিনি ভুলে যেতে চাইছেন, সেটাকে কাজে লাগিয়ে ফায়দা তুলছেন প্রাক্তন স্পিনার।

ঠিক কী ঘটেছে? সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে, হরভজন চড় মেরে পুরনো জিনিস সারানোর ব্যবস্থা করছেন। তার মধ্যে একটি চরিত্রের নাম রাখা হয়েছে ‘শ্রীমান’। তাঁর মাথায় শ্রীসন্থের মতো ফেট্টি বাঁধা। পুরনো ‘স্ল্যাপগেট’ কাণ্ডকে এভাবেই ফিরিয়ে এনেছেন হরভজন। আর তাতেই চটেছেন শ্রীসন্থ।

Advertisement

প্রাক্তন পেসারের ক্ষোভ, “আমি কখনই কোনও সাক্ষাৎকারে হরভজনকে নিয়ে কিছু বলিনি। এই প্রথমবার বলছি। কিন্তু ও এটা নিয়ে একটা বিজ্ঞাপন বানিয়েছে। এর থেকে ও প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা আয় করেছে। তারপর আমাকে ফোন করে বলে এটা আমার সোশাল মিডিয়ার স্টোরিতে দিতে। আমি ওকে বলি, ‘আমি ক্ষমা করেছি ঠিকই, তবে কখনও ভুলব না।’ যদি তুমি ভুলে যাও, তাহলে সে একই কাজ আবার করবে। হরভজন সেটা প্রমাণ করল।” শ্রীসন্থের আরও দাবি, নিজের সোশাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করার সাহস হয়নি হরভজনের। সেই সঙ্গে ইনস্টায় তাঁকে ব্লকও করে দিয়েছেন শ্রীসন্থ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devendra Bhoir (@devendrabhoir10)

উল্লেখ্য, আইপিএলের প্রথম মরশুমেই বিতর্কে জড়িয়েছিলেন হরভজন সিং। তখন মুম্বই ইন্ডিয়ান্সে খেলতেন তিনি। ম্যাচের শেষে আচমকাই কিংস ইলেভেন পাঞ্জাবের শ্রীসন্থকে চড় কষিয়েছিলেন ভাজ্জি। টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল, চড় খেয়ে শ্রীসন্থের চোখ থেকে জল পড়ছে। তা নিয়ে পরে হরভজন প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। এমনকী শ্রীসন্থের মেয়ে একবার তাঁকে দেখে রেগেমেগে বলে বসে, “তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি আমার বাবাকে মেরেছ।” তারপরও সেই ঘটনা নিয়েই বিজ্ঞাপন করেছেন সদ্য আপ থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.