Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Sanju Samson

এককালে সাসপেন্ড হতে হয়েছিল! সঞ্জুর সঙ্গে হাত মেলালেন না বিতর্কিত পেসার, ভাইরাল ভিডিও

দু'জন কেন করমর্দন করলেন না, তা নিয়ে সোশাল মিডিয়ায় জল্পনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২১:২৪

options
link
এককালে সাসপেন্ড হতে হয়েছিল! সঞ্জুর সঙ্গে হাত মেলালেন না বিতর্কিত পেসার, ভাইরাল ভিডিও zoom
সঞ্জুর সঙ্গে হাত মেলালেন না শ্রীসন্থ। ছবি সোশাল মিডিয়া।
Advertisement

কেরল ক্রিকেট লিগের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ট্রফি হাতে সঞ্জু স্যামসন। একে একে মঞ্চে উঠছেন আমন্ত্রিতেরা। সেই সময় হাজির হন প্রাক্তন ক্রিকেটার শ্রীসন্থ। এর পর উপস্থিত সকলের সঙ্গে করমর্দন করলেও টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটারের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি তাঁকে। সঞ্জুও এগিয়ে গিয়ে হাত বাড়াননি। কিন্তু দু’জন কেন করমর্দন করলেন না, তা নিয়ে সোশাল মিডিয়ায় জল্পনা।

দু’জনেই কেরলের ক্রিকেটার। প্রশ্ন হল, দুই তারকার মধ্যে কি কোনও মনোমালিন্য হয়েছে? নাকি নিছকই মুহূর্তের ঘটনা? ভিডিও ভাইরাল হওয়ার পর এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সঞ্জু বা শ্রীসন্থ কেউই এ নিয়ে টুঁ শব্দটি করেননি। এর মধ্যেই সঞ্জুকে নিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের মন্তব্য নতুন করে চর্চায়। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের জন্য সঞ্জুকে ব্যাক-আপ ওপেনার হিসাবে ভাবছেন না তিনি। তাঁর মতে, ওয়ানডে ক্রিকেটে সঞ্জুর ধারাবাহিকতার অভাব রয়েছে। বরং তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটেই মন দিতে দেওয়া উচিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দূরদর্শনের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শো’-তে ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দল এবং ওপেনিং কম্বিনেশন নিয়ে কথা বলতে গিয়ে জাফর জানান, ওয়ানডেতে উইকেটে দীর্ঘক্ষণ থিতু হয়ে ইনিংস গড়ে তুলতে হয়। সেখানে ধারাবাহিক থাকা গুরুত্বপূর্ণ। সেই জায়গায় সঞ্জুর চেয়ে ভারতের হাতে আরও ভালো বিকল্প রয়েছে বলেই তাঁর মত। ভারতের হয়ে ৩১ টেস্ট খেলা জাফর বলেন, “বিশ্বকাপের জন্য সঞ্জুকে আমি ব্যাক-আপ ওপেনার হিসাবে দেখি না। ওর মধ্যে ধারাবাহিকতার একটু সমস্যা রয়েছে। ওয়ানডে ক্রিকেটে আরও বেশি ধারাবাহিক হতে হয়। কারণ ক্রিজে থাকার জন্য অনেকটা সময় পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “সঞ্জু অবশ্যই ওর শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছে। কিন্তু ও অনেক ওয়ানডে ক্রিকেট খেলেছে। সেখানে ধারাবাহিকতার সমস্যা দেখা গিয়েছে। আমার মনে হয়, ভারতের হাতে সঞ্জুর থেকে অনেক ভালো বিকল্প রয়েছে। আমার মতে, সঞ্জুকে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই ভাবা উচিত।” শ্রীসন্থের সঙ্গে হাত না মেলানো নিয়ে তো আলোচনা চলছেই। তার উপর দোসর সঞ্জুকে নিয়ে জাফরের মন্তব্য। জাফর তাঁর অকাট্য যুক্তি দিলেও হাত না মেলানোর কারণ অবশ্য জানা যায়নি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল থেকে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্রীসন্থ। বলেছিলেন, “আন্তর্জাতিক পর্যায়ে খেলে এমন ক্রিকেটার আমাদের রাজ্যে মাত্র একজনই রয়েছেন। তিনি সঞ্জু স্যামসন। ওর পাশে সবার দাঁড়ানো উচিত। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনও ক্রিকেটারই তো তৈরি করতে পারেনি। অনেক ভালো ক্রিকেটার থাকলেও কেসিএ কি তাদের পাশে দাঁড়িয়েছে কখনও?” বিশ্বজয়ী ভারতীয় দলের পেসারকে শোকজ নোটিস ধরায় কেরল ক্রিকেট সংস্থা। সাসপেন্ডও হতে হয় তাঁকে। অনেকেই বলছেন, নতুন করে হয়তো বিতর্কে জড়াতে চাননি শ্রীসন্থ। সেই কারণেই করমর্দন করতে চাননি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.