ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপন চলছে দেশজুড়ে। তাতে শামিল দেশের ক্রীড়াবিদরাও। এদিন ভারতের টেস্টের আগে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন শুভমান গিল, গৌতম গম্ভীররা। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলিরা। আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিও স্বাধীনতা দিবস উদযাপন করছে। সোশাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছে কলকাতার দুই প্রধান- মোহনবাগান, ইস্টবেঙ্গলও।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ৬০০তম টেস্ট খেলতে নেমেছে ভারত। ঐতিহাসিক সেই কৃতিত্ব ঘটেছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে। শ্রীলঙ্কায় টসের আগে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল। তারপর জাতীয় সঙ্গীতে সুর মেলায় গোটা ভারতীয় দল। সোশাল মিডিয়ায় গম্ভীর জাতীয় পতাকার ছবি দিয়ে লেখেন, ‘তাঁদের আত্মত্যাগ, আমাদের স্বাধীনতা। আমাদের দায়িত্ব: ভারত। জয় হিন্দ।’ কিংবদন্তি ক্রিকেটার শচীন তেণ্ডুলকর জাতীয় পতাকা হাতে নিজের ছবি দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘ভারতের শক্তি লুকিয়ে আছে এর বৈচিত্র্যে ও উন্নততর ভবিষ্যতের জন্য আমাদের সম্মিলিত স্বপ্নে। যাঁরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেম তাঁদের আত্মত্যাগকে সম্মান জানাই।’
আরও পড়ুন:
Happy Independence Day! pic.twitter.com/F7jN2vQfnK
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2026
Their sacrifice. Our freedom.
Our responsibility: India
Jai Hind pic.twitter.com/0LpjWVnn5s— Gautam Gambhir (@GautamGambhir) August 15, 2026
On the occasion of Independence Day, #TeamIndia gathered at Galle to hoist the Tricolour ahead of the First #SLvIND Test.#IndependenceDay pic.twitter.com/tHKIggV6AU
— BCCI (@BCCI) August 15, 2026
তারকা ক্রিকেটার বিরাট কোহলি ইনস্টাগ্রাম স্টোরিতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। রোহিত শর্মা ভারতের ওয়ানডে টিমের জার্সি পরা ছবি দিয়ে লিখেছেন, ‘তেরঙ্গা বহন করা সবসময় গর্বের।’ কলকাতা নাইট রাইডার্স আবার কলেজ স্ট্রিটের বহু ইতিহাসের সাক্ষ্মী ‘স্বাধীন ভারত হিন্দু হোটেলে’র গল্প বলেছে। পাশাপাশি কেকেআরের ভারতীয় ক্রিকেটার শুভেচ্ছা জানিয়ে বলেছে, ‘আমি ইন্ডিয়া।’ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেলিব্রেশনের ভিডিও শেয়ার করেছে। পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে।
Virat Kohli’s instagram story for Independence Day ❤️ pic.twitter.com/EGIrsdqAQW
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) August 15, 2026
— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 15, 2026
A touch of pure national pride! Rohit Sharma sharing that unforgettable moment of hoisting the tricolor on social media is giving every fan instant goosebumps. Truly capturing the spirit of freedom and ultimate glory for the country! pic.twitter.com/XZY6TOIWxb
— Cricket Desi Wala (@shahamalig) August 15, 2026
এদিন মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস। দুপুর ১২টায় ক্লাব প্রাঙ্গনে বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খানের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন হবে। সবুজ-মেরুনের ফুটবলার ছাংতে, শুভাশিস বোস, মেহতাব সিংরাও ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। ইস্টবেঙ্গল জাতীয় পতাকার ছবি দিয়ে লিখেছে, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’ মহামেডান স্পোর্টিংও তেরঙ্গা পতাকার ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজারাটেও নতুন ‘সেনাপতি’ নিয়োগ নীতীনের
-
হরমুজই সমস্যা! ইরান-আমেরিকার ৬০ দিনের শান্তিচুক্তি বাতিল, এবার কী হবে?
-
অর্থ আত্মসাতের প্রমাণ নেই, রাম মন্দিরের অনুদান চুরিতে ক্লিনচিট চম্পত রাই, অনিল মিশ্রকে
-
সিল আঁটা জলের বোতল মানেই সুরক্ষিত নয়! কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়টি
-
‘শুধু বিচ্ছেদ আর প্রতারণা’, ‘পরকীয়া’চর্চা উসকে মামাশ্বশুর গোবিন্দাকে খোঁচা কাশ্মীরার!