না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি গ্যারি সোবার্স। শুক্রবার সন্ধ্যায় তাঁর প্রয়াণ সংবাদ মিলতেই শোকে মুহ্যমান ক্রীড়াজগৎ। বয়স হয়েছিল ৮৯। প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারা, জয় শাহ থেকে বিসিসিআই, আইসিসি।
সোবার্স আসলে এমন এক ক্রিকেটার, যিনি কেবল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই নয়, গোটা বিশ্বের ক্রিকেট তথা ক্রীড়াজগতের চিরবিস্ময়। তাঁর মৃত্যু হলেও থেকে গেল সেই বিস্ময়। যতদিন ক্রিকেট থাকবে ততদিন উচ্চারিত হবে সোবার্সের নাম। সোশাল মিডিয়ায় কোহলি লিখেছেন, ‘ক্রিকেট তার অন্যতম সেরা একজনকে হারাল। আপনার কীর্তি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ সৌরভ লিখেছেন, ‘ক্রিকেট বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি… তিনি ছিলেন একটা প্রজন্মের কাছে প্রতিভা বিচারের মাপকাঠি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ আরেক ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা লিখেছেন, ‘আমাদের শ্রেষ্ঠ প্লেয়ার আমাদের ছেড়ে গেলেন। তাঁর পরিবারের সবার জন্য আমার সমবেদনা রইল। প্রিয় কিংবদন্তি, শান্তিতে ঘুমোন। আমার ঐতিহ্য কখনও ভোলা যাবে না।’
আরও পড়ুন:
It’s incredibly tough to process that Sir Garry is gone. I’ve been looking back at the memories we shared over the years, from him handing me the Player of the Tournament trophy at the 2003 World Cup, to his warm words when he felicitated me for the century milestone. He was… pic.twitter.com/7TfWifVg2l
— Sachin Tendulkar (@sachin_rt) July 18, 2026
Cricket has lost one of its greatest. Rest in peace, Sir Garfield Sobers. Your legacy will inspire generations.
— Virat Kohli (@imVkohli) July 18, 2026
An irreplaceable loss to the cricket world .. his skills in that generation was a yardstick for many to judge there own talent .. one of the rarest ..May his soul rest in peace pic.twitter.com/sHJhGJ50lc
— Sourav Ganguly (@SGanguly99) July 17, 2026
View this post on Instagram
সোশাল মিডিয়ায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ লিখেছেন, ‘স্যর গারফিল্ড সোবার্সের প্রয়াণে শোকাহত। খেলার প্রতি তাঁর অবিস্মরণীয় অবদান বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে। আইসিসি তাঁর কীর্তিকে স্বীকৃতি দিয়ে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার পুরস্কারটি তাঁর নামে নামকরণ করেছে।’ বিসিসিআই থেকে একটি পুরনো ভিডিও পোস্ট করা হয়েছে। যখন গোটা ভারতীয় দল সোবার্সের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তখন কোচ ছিলেন রাহুল দ্রাবিড়, সেই সময় কোহলি-রোহিতরা ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে দেখা করেন। আইসিসি থেকে একাধিক ছবি-ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে সোবার্স নিজের এক ওভারে ছয় ছক্কা নিয়ে মুখ খুলেছেন। কোথাও বা স্টিফেন ফ্লেমিং, ইয়ান বোথামের মতো ক্রিকেটাররা সোবার্সকে নিয়ে স্মৃতিচারণ করছেন।
Deeply saddened by the passing of Sir Garfield “Garry” Sobers, a towering figure in world cricket and a true sporting legend. His unparalleled achievements and enduring contribution to the game have inspired generations of cricketers across the globe. My heartfelt condolences to… pic.twitter.com/yJuTyP12dp
— Jay Shah (@JayShah) July 17, 2026
The BCCI mourns the passing of Sir Garfield Sobers, a true icon of the game and one of cricket’s greatest-ever all-rounders.
His extraordinary achievements, lasting influence on Caribbean cricket and immeasurable contribution to the global game have left an enduring legacy that… pic.twitter.com/5263SNLezn
— BCCI (@BCCI) July 17, 2026
সোবার্সের প্রয়াণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য পালন করা হবে। উল্লেখ্য, খোদ স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান তাঁকে বলতেন ‘ফাইভ ইন ওয়ান’ ক্রিকেটার। ইনিংসের শুরুতে নতুন বলে ওপেন করতেন। আবার বল পুরনো হলে সেই তিনিই হয়ে যেতেন চায়নাম্যান বোলার। অর্থাৎ বাঁ হাতে স্পিন করতেন। পাশাপাশি প্রয়োজনে মিডিয়াম পেসও করতে পারতেন! প্রথম শ্রেণির ক্রিকেটে তিনিই প্রথম যিনি এক ওভারে ছয় ছক্কা হাঁকান! ১৯৫৩ সালে মাত্র ১৬ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ৯৩ টেস্টে ৮,০৩২ রান। গড় ৫৭.৭৮। শতরান ২৬টি। আবার বল হাতে পেয়েছেন ২৩৫ উইকেট। অন্যদিকে তালুবন্দি করেছেন ১০৯ ক্যাচ। তিনি থেকে যাবেন খেলাটির অন্যতম শ্রেষ্ঠ এক কীর্তিমান হিসেবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘রাজনীতি করতে চাইলে উর্দি ছাড়ুন’, মুনিরকে ‘চ্যালেঞ্জ’ পাকিস্তানের তালিবানপন্থী মৌলানার
-
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার হিসাবে ‘গরমিল’, ব্যাঙ্কে চিঠি ইডির
-
রেয়ার আর্থ ভাণ্ডার পুরুলিয়ায়, খনিজ প্রকল্পকে ঘিরে বড় কর্মসংস্থানের সম্ভাবনা
-
‘দেশবাসীর কাছে সহানুভূতি ভিক্ষা চাইছ কেন?’, ‘সতলুজ’ বিতর্কে দিলজিৎকে চরম কটাক্ষ অন্নু কাপুরের
-
প্ল্যান পাশ না করেই পাঁচতলা নির্মাণ! এবার অভিষেকের অফিসে বুলডোজার অ্যাকশন