Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
Shreyas Iyer

‘অন্যতম সেরা অধিনায়ক হবে’, টানা পাঁচ হার, তবু শ্রেয়সে অটুট আস্থা বোন শ্রেষ্ঠার

তাঁর নেতৃত্বে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি টিম ইন্ডিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচ জয়শূন্য ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৫:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৫:৪৮

options
link
‘অন্যতম সেরা অধিনায়ক হবে’, টানা পাঁচ হার, তবু শ্রেয়সে অটুট আস্থা বোন শ্রেষ্ঠার zoom
শ্রেয়সের পাশে শ্রেষ্ঠা। ফাইল ছবি।

অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের শুরুটা মোটেও ভালো হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৫ রানের বিরাট ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। অর্থাৎ তাঁর নেতৃত্বে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি টিম ইন্ডিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ইতিহাসে এই প্রথম টানা পাঁচ ম্যাচ জয়শূন্য ভারত।

ব্যর্থতার শুরু আয়ারল্যান্ড সফরে। বেলফাস্টে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ইংল্যান্ডেও প্রথম তিনটি ম্যাচে জেতেনি ভারত। ফলে নতুন অধিনায়ককে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে এই কঠিন সময়ে ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন তাঁর বোন শ্রেষ্ঠা আইয়ার। এক পডকাস্টে তিনি বলেন, “সব সময় সবকিছু আপনার পক্ষে থাকে না। এটা বলা সহজ, অধিনায়ক হিসাবে ও হারছে। কিন্তু ক্রিকেট আলাদা। পিচ কেমন আপনি জানেন না। এটা বোলিং নাকি ব্যাটিং পিচ, তা আ[নি জানেন না। টস কতটা গুরুত্বপূর্ণ সেকথাও জানেন না। বহু কিছু এমন থাকে। কিন্তু আপনি কেবল দেখেন ও কেমন অধিনায়কত্ব করছে। আপনি সেই ম্যাচগুলোও দেখুন, যেখানে ও অধিনায়ক হিসাবে জিতেছেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্রেষ্ঠার সংযোজন, “ভারতের হয়ে খেললে অনেক প্রত্যাশা ও চাপ বেড়ে যায়। বিষয়টা শুধু কে ভালো অধিনায়ক, আর কে খারাপ অধিনায়কের কথা নয়। এখনও পর্যন্ত ভারতের হয়ে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা। এঁরা সবাই অসাধারণ ক্রিকেটার। শচীন তেণ্ডুলকরও একজন কিংবদন্তি। কিন্তু তাঁদের প্রত্যেককেই বহু ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। তাই যদি বারবার শুধু শ্রেয়সের নামই টানা হয়, তাহলে মনে হতে পারে যে কারও ব্যক্তিগতভাবে ওর প্রতি আপত্তি রয়েছে। অথচ মানুষ হিসাবে শ্রেয়স সম্পূর্ণ আলাদা। তাঁর ব্যক্তিত্ব অনন্য। দলের জন্য দেওয়ার মতো এখনও অনেক কিছু রয়েছে। আমার বিশ্বাস, ওর মতো এত কিছু খুব কম ক্রিকেটারেরই আছে।”

তিনি আরও বলেন, “সেই সময় খুব শীঘ্রই আসবে। সবাই বলবে, শ্রেয়স আইয়ার ভারতের অন্যতম সেরা অধিনায়ক। আমি সত্যিই এটা বিশ্বাস করি। আমার তো মনে হয়, সেই পথচলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।” ট্রেন্ট ব্রিজের লজ্জার হারের পর দলের পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত হতাশ অধিনায়ক শ্রেয়স। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায়। যা টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় হার। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, ‘ভয়াবহ ক্রিকেট’ খেলেছে টিম ইন্ডিয়া। তবে এই আবহে ভাইরাল শ্রেষ্ঠার মন্তব্য। উল্লেখ্য, ইংল্যান্ড সফরে এখনও দু’টি ম্যাচ বাকি। টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটিয়ে অধিনায়ক হিসাবে প্রথমবার জিতে সমালোচনার জবাব দিতে মুখিয়ে থাকবেন শ্রেয়স।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.