Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Shubman Gill

কোহলিপুত্র অকায়ের ‘কাকা’ গিল, ডাক পড়ল ভাইপোর স্কুলেও! বিশ্বাস না হলে দেখুন ভিডিও

এতদিন ছিল 'কিং' ও 'প্রিন্সে'র সম্পর্ক। এবার নতুন সম্পর্ক। অকায় কোহলির 'কাকা' হিসেবে পরিচিত হলেন গিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৫:৩১

options
link
কোহলিপুত্র অকায়ের ‘কাকা’ গিল, ডাক পড়ল ভাইপোর স্কুলেও! বিশ্বাস না হলে দেখুন ভিডিও zoom
বিরাট কোহলি ও শুভমান গিল। ফাইল ছবি
Advertisement

এতদিন ছিল ‘কিং’ ও ‘প্রিন্সে’র সম্পর্ক। কথা হচ্ছে বিরাট কোহলি ও শুভমান গিলের। এবার নতুন সম্পর্ক। অকায় কোহলির ‘কাকা’ হিসেবে পরিচিত হলেন গিল। এমনকী বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার আড়াই বছর বয়সি ছেলের জন্য ‘অভিভাবক’ হিসেবে স্কুলেও যেতে তৈরি ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। কবে, কখন, কী নিয়ে যেতে হবে? বিস্তৃত বিবরণের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।

বিদূষী মাহেশ্বরী নামের এক ‘কিং-প্রিন্স পাগলু’ ভক্ত ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। ‘কিং-প্রিন্স পাগলু’ অর্থাৎ কোহলি ও গিল দু’জনেরই অন্ধভক্ত। ভিডিওর বক্তব্য, তিনি যেন কোহলির ছেলে অকায়ের স্কুল শিক্ষিকা। সেখানে বিদূষী বলেছেন, “অকায়, কাল তোমার অভিভাবকদের স্কুলে নিয়ে আসবে। আরও ভালো হয়, যদি তোমার কাকাকেও সঙ্গে নিয়ে আসো। কোন কাকা বুঝতে পারছ না? শুভমান গিল।” তারপরই লজ্জার হাসি দেন বিদূষী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেটপাড়ায় এরকম ভিডিওর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তাতে তো সবসময় শুভমান গিল কমেন্ট করেন না। কিন্তু এই ভিডিওয় করেছেন। ‘প্রিন্স’ এসে লিখেছেন, ‘কোহলি ভাই, আপনি চিন্তা করবেন না। আমি আছি।’ ব্যস, তারপরই ভিডিও ভাইরাল। শুধু গিলের ওই কমেন্টেই প্রায় ৩ লক্ষ লাইক পড়েছে। আর বিদূষীর ওই ভিডিওর ভিউ ছাড়িয়েছে দেড় কোটির বেশি। প্রায় ৬ লক্ষ ‘লাভ’। তবে বিদূষীও ছাড়েননি। গিলের কমেন্টের উত্তরে তিনি লিখেছেন, ‘আগামী সোমবার সকাল ১১টায় আমার সঙ্গে দেখা করবেন। আর অকায়ের ডায়েরিও সঙ্গে নিয়ে আসবে।’

উল্লেখ্য, অকায়ের জন্ম ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি। অর্থাৎ এখন তার বয়স মাত্র আড়াই বছর। কোহলি-অনুষ্কা সপরিবারে লন্ডনে থাকে। এখনও পর্যন্ত তাঁরা কন্যা ভামিকা বা অকায়ের ছবি প্রকাশ্যে আনেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.