শ্রীলঙ্কায় প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। তবে চিন্তাও থাকছে। সেটা হল অধিনায়ক শুভমান গিলের ফর্ম। দুই ইনিংস মিলিয়ে মাত্র ২৪ রান করেছেন। সাম্প্রতিক সময়ে গিলের যা ফর্ম, তার সঙ্গে এই স্কোর যেন খাপ খায় না। কোথায় ভুল হল? কীভাবে সমাধান সম্ভব? ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন গিল।
গল টেস্টের দুই ইনিংসেই প্রভাত জয়সূর্যর বলে আউট হয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে বরাবরই একটু সমস্যায় পড়েন গিল। ৪২টি টেস্টের মধ্যে ১১বার বাঁহাতি স্পিনারের হাতে বন্দি হয়েছেন। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন প্রভাত। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই ভুল করতে চান না গিল। তাই কলম্বো টেস্টের আগে বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে মহড়া সেরে নিচ্ছেন। ভারতীয় দলে বাঁহাতি স্পিনারের অভাব নেই। মানব সুথার, রবীন্দ্র জাদেজা ও স্থানীয় কয়েকজন বোলারের বিরুদ্ধে দীর্ঘসময় ধরে অনুশীলন করেছেন গিল।
আরও পড়ুন:
কীভাবে এর সমাধান খুঁজছেন গিল? পরে ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেও বলেন, “গিল যেভাবে খেলে, তাতে স্বাভাবিক গতিতে রান আসে। ও সবসময় পিচের পরিস্থিতি, গতি দেখে ঠিক করে কীভাবে ডিফেন্স করবে, কীভাবে রান করবে। ও এখন সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে। কীভাবে ও পরের ম্যাচে খেলবে, তা নিয়ে এখনই ভাবনাচিন্তা করার কিছু নেই। ও নিজের মতো করে করেই ব্যাট করবে।”
এদিন অনুশীলনে আসেননি কেএল রাহুল ও কুলদীপ যাদব। বরং নতুন স্পিনার সারাংশ জৈন অনেকক্ষণ বল করেন। অন্যদিকে কুলদীপ আগের টেস্টে একেবারেই ভালো খেলতে পারেননি। তবে বাহুতুলে বলেন, “রাহুল ও কুলদীপ, দু’জনেই বিশ্রামে। আমরা পাঁচদিনের টেস্ট খেলেছি। গল থেকে কলম্বোয় এসেছি। সেই জন্য ওরা বিশ্রাম নিচ্ছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব