Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Shubman Gill

ইংল্যান্ড সিরিজ থেকেই শুরু বিশ্বকাপ প্রস্তুতি, রোহিত-কোহলির ভবিষ্যৎ জানিয়ে দিলেন গিল

প্রায় তিন বছর পর ওয়ানডে ফরম্যাটে ফিরছেন 'বুম বুম'। তাঁকে নিয়ে কী ভাবছে টিম ইন্ডিয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:১৮

options
link
ইংল্যান্ড সিরিজ থেকেই শুরু বিশ্বকাপ প্রস্তুতি, রোহিত-কোহলির ভবিষ্যৎ জানিয়ে দিলেন গিল zoom
ইংল্যান্ড সিরিজের আগে কোহলির সঙ্গে দীর্ঘ আলাপচারিতা গিলের।
Advertisement

লক্ষ্য ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ। এখন থেকেই তার যাবতীয় অঙ্ক কষে ফেলছে টিম ইন্ডিয়া। ১৪ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু। যেখানে কামব্যাক হচ্ছে রোহিত শর্মা ও বিরাট কোহলির। বার্মিংহ্যামে প্রথম ওয়ানডের আগে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় কোহলিকে। আর সেটা পরের বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ নিয়ে।

পরে গিল জানান, “আমরা কম্বিনেশন নিয়ে কথা বলছিলাম। দক্ষিণ আফ্রিকায় আমাদের জন্য কোন কম্বিনেশনটা সেরা হবে? এমন কোন ক্রিকেটার আছে, যারা হয়তো এখন দলে নেই, কিন্তু ভবিষ্যতে আমাদের সাহায্য করতে পারবে? কোন বোলাররা আছে? কোন অলরাউন্ডার-স্পিনাররা আছে? আমরা এই সবকিছু নিয়েই কথা বলছিলাম।”

Advertisement

মাঝে রোহিত শর্মার অবসর নিয়ে বহু জল্পনা ছিল। তাঁকে কি ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে? গিল কিন্তু ইতিবাচক ইঙ্গিত দিয়ে গেলেন। তাঁর বক্তব্য, “আমি মনে করি বিরাট ভাই ও রোহিত ভাই গত এক দশক ধরে ভারতীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। তাঁরা আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত মূল্যবান। গত এক দশকে বিভিন্ন পরিস্থিতিতে, অসংখ্য ম্যাচে, বিভিন্ন টুর্নামেন্টে, বিভিন্ন পরিস্থিতিতে তাঁরা কী করেছেন, তা আমরা দেখেছি।”

বিশ্বকাপে ভারতের অন্যতম বড় শক্তি হতে চলেছেন জশপ্রীত বুমরাহ। প্রায় তিন বছর পর ওয়ানডে ফরম্যাটে ফিরছেন ‘বুম বুম’। তাঁকে নিয়ে কী ভাবছে টিম ইন্ডিয়া? গিল বললেন, “ভুমভাই (জশপ্রীত বুমরাহ) বেশ কিছুদিন পর দলে ফিরছেন। আশা করি, এই ওয়ানডে সিরিজের আগে তিনি যথেষ্ট ওভার বল করার সুযোগ পেয়েছেন। এই ওয়ানডে সিরিজটি ওর জন্য ভালো যাবে। আর আমরা যেন সিরিজটা জিতে ভালোভাবে শেষ করতে পারি।” এর আগে টি-টোয়েন্টি সিরিজে ভারত চুনকাম হয়েছে। ওয়ানডেতেও হারলে গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন আরও উঠবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.