Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Shreyas Iyer

টি-২০ অধিনায়ক হতেই মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন শ্রেয়স, প্রতি মাসে কত খসবে?

কিছুদিন আগেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। আর তারপরই মুম্বইয়ের সম্ভ্রান্ত এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন শ্রেয়স। তিন বছরের চুক্তিতে ঘর ভাড়া নিয়েছেন। যার মাসিক ভাড়া শুনলে চমকে যাবেন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ২০:৪৯

options
link
টি-২০ অধিনায়ক হতেই মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন শ্রেয়স, প্রতি মাসে কত খসবে? zoom
শ্রেয়স আইয়ার। ফাইল ছবি।
Advertisement

কিছুদিন আগেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। আর তারপরই মুম্বইয়ের সম্ভ্রান্ত এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন শ্রেয়স। তিন বছরের চুক্তিতে ঘর ভাড়া নিয়েছেন। যার মাসিক ভাড়া শুনলে চমকে যাবেন!

মুম্বইয়ের বড় হয়ে ওঠা শ্রেয়সের। ঘরোয়া ক্রিকেট খেলেন মুম্বইয়ের হয়ে। তবে আইপিএল খেলেন পাঞ্জাব কিংসের জার্সিতে। ভারতের ওয়ানডে দলে নিয়মিত হলেও দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন। সম্প্রতি শুধু দলে ডাক পাননি। একেবারে অধিনায়ক করে দেওয়া হয়েছে। জুনের শেষ সপ্তাহ থেকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়সের পরীক্ষা শুরু হবে।

Advertisement

তার আগে নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন শ্রেয়স। মুম্বইয়ের ওরলির আর্তেসিয়া অঞ্চলে তাঁর অ্যাপার্টমেন্টটি ৩৮৭৫ স্কোয়ার ফিটের। তিন বছরের চুক্তিতে ভাড়ার শুধু স্ট্যাম্পের দামই পড়েছে ১.৮৪ লক্ষ টাকা। রেজিস্ট্রেশনের খরচ পড়েছে ১০০০ টাকা। নিরাপত্তার জন্য জমা রাখতে হয়েছে ৭৪ লক্ষ টাকা। যার প্রতিমাসে ভাড়া ১৮.৫০ লক্ষ টাকা। এছাড়া প্রতিবছর ৭ শতাংশ করে ভাড়া বাড়বে। অর্থাৎ দ্বিতীয় বছরে ভাড়া হবে ১৯.৭৯ লক্ষ টাকা। তার পরের বছর হবে ২১.১৮ লক্ষ টাকা। সব মিলিয়ে তিন বছরে খরচ পড়বে ৭.১৪ কোটি টাকা।

শুধু আইপিএল থেকেই শ্রেয়স পান ২৬.৭৫ কোটি টাকা। বিসিসিআই থেকে বার্ষিক পান ৩ কোটি টাকা। এছাড়া ম্যাচ পিছু টাকা পাবেন। এবার টি-টোয়েন্টিও খেলবেন। সেখানে ম্যাচ পিছু ৩ লক্ষ টাকা পাবেন। আর ওয়ানডে ম্যাচ পিছু পাবেন ৬ লক্ষ টাকা। অধিনায়ক হওয়ার পর শ্রেয়স বলেছিলেন, “মুম্বইয়ে ক্রিকেটের পরিসর বিশাল। এখানে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। রাস্তায় ক্রিকেট খেলা প্রায় প্রতিটি ছেলেমেয়ের স্বপ্ন থাকে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করার। সেই পরিবেশই আমাকে লড়াই করতে শিখিয়েছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.