Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Team India

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বৈভব

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। একই সঙ্গে বেছে নেওয়া হয়েছে আগামী এশিয়ান গেমসের সম্ভাব্য দলও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৫:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৫:০৭

options
link
শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স, প্রথমবার জাতীয় দলে বৈভব zoom
Advertisement

ভারতীয় ক্রিকেটে শেষ সূর্যকুমার যাদব জমানা। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে দল থেকে বাদ দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। শনিবার বিসিসিআই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করে, যেখানে আগামী এশিয়ান গেমসের সম্ভাব্য দলও বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে টি-টোয়েন্টি দলে অবশেষে সুযোগ পেলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অনেকেই মনে করছেন, অজিত আগরকরের অধীনে নির্বাচক কমিটি অধীনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 

মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে জাতীয় নির্বাচকদের বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। সেই বৈঠকেই সূর্যকুমার যাদবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। একই সঙ্গে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা হয়েছে হার্দিক পাণ্ডিয়া এবং রিঙ্কু সিংকে। তবে বড় চমক হিসাবে প্রথমবারের মতো ভারতীয় দলে সুযোগ পেয়েছে মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশী। আইপিএলে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসা এই কিশোরকে নিয়ে আগে থেকেই আগ্রহ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ঘোষিত তিনটি দলেই তাকে রাখা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলে বয়সের দিক থেকে সে ভেঙে দিতে পারে শচীন তেণ্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড। ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন লিটল মাস্টার। আর বৈভবের বয়স এখন মাত্র ১৫ বছর ৭১ দিন। ফলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেই সেই রেকর্ড ছাপিয়ে যাবে।

Advertisement

মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে জাতীয় নির্বাচকদের বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। সেই বৈঠকেই সূর্যকুমার যাদবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, সূর্যকুমার যাদবের জায়গায় শ্রেয়স আইয়ারকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে। আইপিএলে অধিনায়ক হিসাবে সফল পারফরম্যান্সই তাঁকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রাখে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়ে। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও ভারতের দলে জায়গা হয়নি শুভমান গিলের। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেও কোনও স্কোয়াডেই জায়গা পাননি ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককে।

এশিয়ান গেমসকে সামনে রেখে ঘোষিত ১৫ সদস্যের শক্তিশালী দলে রাখা হয়েছে জশপ্রীত বুমরাহকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের যে টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে, সেখানে নতুন মুখ হিসাবে বৈভব ছাড়াও সুযোগ পেয়েছেন প্রিন্স যাদব। আইপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই তাঁদের জাতীয় দলে জায়গা দেওয়া হয়েছে বলে নির্বাচকরা জানিয়েছেন।

১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন লিটল মাস্টার। আর বৈভবের বয়স এখন মাত্র ১৫ বছর ৭১ দিন। ফলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেই সেই রেকর্ড ছাপিয়ে যাবে।

বৈভবকে নিয়ে আশাবাদী নির্বাচকরা। জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে বলেন, আইপিএলে টানা দুই মরশুম ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই তাকে দলে নেওয়ার কথা ভাবা হয়েছে। তিনি বলেন, “বৈভব নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছে। ওর পারফরম্যান্সই ওকে দলে নিতে বাধ্য করেছে। ও খুবই তরুণ। কিন্তু আইপিএলে ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ভালো খেলেছে। আমরা সবাই ওর প্রতিভা ও মানসিক দৃঢ়তা দেখতে পাচ্ছি। সুযোগ পেলে নিজের সামর্থ্য আবারও প্রমাণ করবে বলেই আমরা আশাবাদী।”

লাল বলের ক্রিকেট নিয়ে অবশ্য সতর্ক অবস্থান নিয়েছেন আগরকর। তিনি বলেন, এখনই বৈভবকে চাপ দেওয়া ঠিক হবে না। তাঁর কথায়, “আমরা ওকে সেই ফরম্যাটের জন্যই নিয়েছি যেখানে ও ভালো খেলছে। ও এখনও অনেক ছোট। সবে যাত্রা শুরু করেছে। ঘরোয়া ক্রিকেটে কিছু লাল বলের ম্যাচ খেলুক। তারপর দেখা যাবে। এখনই তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে ধীরে এগোতে হবে।”

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

এশিয়ান গেমসের দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জশপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.