১৫ হাজার কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। যার সুবাদে ৪৫০ কোটি টাকা ঢুকবে প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নেপথ্যে এক গোপন চুক্তি। যার জেরে প্রথমবার আইপিএল জয়ী অধিনায়কের পরিবার এখনও লাভবান হচ্ছে।
বল হাতে ম্যাজিক দেখাতেন ওয়ার্ন। কিন্তু অজি কিংবদন্তির ম্যাজিক ছিল হিসেবনিকেশেও। যখন ২০০৮ সালে আইপিএল শুরু হয়, তখন রাজস্থান রয়্যালস তাঁকে অধিনায়ক করে। সেই সময় ওয়ার্ন চুক্তির মধ্যে একটি শর্ত রাখেন। যার কারণে সম্প্রতি রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে যাওয়ায় ৪৫০ কোটি টাকা পাচ্ছে কিংবদন্তি স্পিনারের পরিবার।
আরও পড়ুন:
২০০৮ সালে তাঁকে শুধু অধিনায়কের মর্যাদা দেওয়া হয়নি। পাশাপাশি সমস্ত ক্রিকেটীয় পরিকল্পনার প্রধান করা হয়। সেই চুক্তি অনুযায়ী, যত বছর তিনি খেলবেন, তত বছর তাঁকে .৭৫ শতাংশ মালিকানা দেওয়া হত। রাজস্থানে তিনি ৪ বছর খেলেছেন। তাই ওয়ার্নের মালিকানা হয় প্রায় ৩ শতাংশ। অর্থাৎ ১৫ হাজার কোটি টাকায় বিক্রি হওয়ায় ওয়ার্নের পরিবার ৪৫০ কোটি টাকা পাচ্ছে।
২০২২ সালে প্রয়াত হন অজি স্পিনার। তার আগে একটি সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছিলেন, “আমার চুক্তি অনুযায়ী, আমাকে অধিনায়ক, কোচ হতে বলেছিল। পাশাপাশি বলেছিল, যেভাবে খুশি আমি দল চালাতে পারি। আসলে আমিই ছিলাম সব কিছুর কেন্দ্রবিন্দু।” ২০২৬-র আইপিএলের পর ওয়ার্নের পরিবারের অধিকার থাকবে নিজেদের অংশ বেচে টাকা তুলে নেওয়ার। তবে তার জন্য বিসিসিআইয়ের অনুমতি নিতে হবে।
মনোজ বাদালেরর হাত থেকে এবার রাজস্থানের মালিকানা যাচ্ছে কাল সোমানির হাতে। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগদের ফ্র্যাঞ্চাইজির দাম উঠল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সেই অফার গ্রহণ করেছে রাজস্থান বোর্ড।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রবাহ মুখ খুলতেই পালটা আইনি চাল! এবার স্বামীর পাসপোর্ট বাতিলের আর্জি দেবলীনার
-
‘বাংলার ক্রীড়াক্ষেত্র রাজনীতিমুক্ত হবে’, সৌরভ সাক্ষাতের পর সিএবি’র স্বচ্ছতা নিয়ে বার্তা ক্রীড়ামন্ত্রীর
-
‘খতরোঁ কে খিলাড়ি’, রুবিনার সারা শরীরে কিলবিল করছে সাপ, ভিডিও দেখলে শিউড়ে উঠবেন!
-
শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট সোমবার, অর্থমন্ত্রীর কাছে কী প্রত্যাশা উত্তরবঙ্গের?
-
বিশ্ব সঙ্গীত দিবসে ‘আশা তাই’কে শ্রদ্ধার্ঘ্য রহমানের, প্রকাশ্যে গায়িকার শেষ গানের ঝলক