Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Babar Azam

‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার

বিশ্বকাপের ১৮ মাস আগেই বড়সড় গন্ডগোল পাকিস্তানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৯:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৯:২৫

options
link
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার zoom
শাহিন আফ্রিদি ও বাবর আজম। ফাইল ছবি
Advertisement

কিছুদিন আগেই পাকিস্তানের টেস্ট অধিনায়ক হয়েছেন বাবর আজম। এবার কি ওয়ানডে অধিনায়কও করা হবে? আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। মনে করা হচ্ছে, সেখানে নেতৃত্ব দিতে পারেন বাবর। কিন্তু তার আগে মহা বিতর্ক পাক ক্রিকেটে। বর্তমান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ফুঁসে উঠলেন বাবরের অধিনায়ক হওয়ার গুঞ্জনে। বিশ্বকাপের ১৮ মাস আগেই বড়সড় গন্ডগোল পাকিস্তানে।

প্রায় বছর তিনেক বাদে পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে বাবরকে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। অন্যদিকে ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পাক ক্রিকেটের ‘মিউজিক্যাল চেয়ারে’ এখন দায়িত্ব তাঁর কাঁধে। ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর মহম্মদ রিজওয়ানকে তাঁকে অধিনায়ক করা হয়। এখন ফের বাবরকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

সেই প্রসঙ্গ উঠতেই জ্বলে উঠলেন আফ্রিদি। পাকিস্তানের ন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ২০২৬-এর আগে তাঁকে এই নিয়ে জিজ্ঞেস করা হলে বলেন, “এখনও পর্যন্ত আমিই অধিনায়ক।” আসলে একই ঘটনা ঠিক আগেও ঘটেছিল। ২০২৩-র শেষে বাবর আজম নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর আফ্রিদিকে অধিনায়ক করা হয়। কিন্তু ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আচমকাই ফের বাবরকে নেতৃত্ব দেওয়া হয়। সেই আতঙ্কের জন্যই কি আগেভাগে মন্তব্য করে রাখলেন আফ্রিদি?

আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান ১১টি ওয়ানডের মধ্যে সাতটিতেই জয়লাভ করেছে। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল। কিন্তু পরে তারা তুলনায় অস্ট্রেলিয়া দলকে সিরিজে হারিয়ে দেয়। আফ্রিদি পাকিস্তানের টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬-এর সাতটি ম্যাচে তিনি নয়টি উইকেট নিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.