Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
BPL

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নিলামে সবচেয়ে দামি শাহবাজ, শামিকে নিল শিলিগুড়ি

দল পেলেন আকাশ দীপও। যদিও তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৪:০৮

options
link
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নিলামে সবচেয়ে দামি শাহবাজ, শামিকে নিল শিলিগুড়ি zoom
বিপিএল নিলামে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি সিএবি।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের প্রথম দুই সংস্করণে ড্রাফ্টিংয়ের মাধ্যমে ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের টিম গড়েছিলেন। তবে সিএবি ঠিক করেছিল, এই বছর থেকেই  নিলাম শুরু হবে। আগামী বিপিএলের নিলাম পর্ব অনুষ্ঠিত হল রবিবার। শহরের এক পাঁচ তারা হোটেলে দুপুর দেড়টা থেকে নিলাম শুরু হয়।

নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন শাহবাজ আহমেদ। বাংলার বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডারকে নিয়ে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র লড়াই হবে, সেটা জানাই ছিল। নিলাম টেবিলে ঠিক সেটাই হল। শেষমেশ ১২.২০ লক্ষ টাকায় শাহবাজকে আরটিএম কার্ড ব‌্যবহার করে নিল রাঢ় টাইগার্স। মহম্মদ শামিকে খুব সম্ভবত এবারের বিপিএলে খেলতে দেখা যাবে। শোনা গেল, শামি খেলার ব‌্যাপারে সম্মতি দিয়েছেন। ভারতের তারকা পেসারকে তুলে নিলে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। শামিকে শিলিগুড়ি নিল ৫.২০ লক্ষ টাকায়। এছাড়াও তারা নিয়েছে করণ লাল, আকাশ দীপ, সুদীপ চট্টোপাধ‌্যায়ের মতো ক্রিকেটারকে। যদিও আকাশ খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বিপিএলে নিলামে সঞ্চালকের সঙ্গে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি সিএবি।

অভিষেক পোড়েলকে (১০.৪০ লক্ষ) রাইট টু ম‌্যাচ কার্ড ব‌্যবহার করে রেখে দিল কলকাতা টাইগার্স। তেমনই মুকেশ কুমারকে রেখে দিয়েছে সোবিস্কো স‌্যামার্স মালদা। বাংলার আর এক তারকা ক্রিকেটার সুদীপ ঘরামিকে নিয়েছে নোভাস রয়‌্যালস। অনুষ্টুপ মজুমদারকে নিয়েছে মেদিনীপুরে উইজার্ডস। অভিমন‌্যু ঈশ্বরণ রয়েছেন সোবিস্কোতে। তরুণ পেসার যুধাজিৎ গুহকে নিয়েছে অ‌্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স।

প্রাথমিকভাবে ঠিক ছিল, এবার নয় টিম নিয়ে বিপিএল হবে। গত দু’টো সংস্করণে ছিল আট টিম। এবার সঙ্গে একটা নতুন টিম যুক্ত হয়। কিন্তু টুর্নামেন্টের আগেই সিএবি বড় ধাক্কা খায়। নিলামের এক-দু’দিন আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয় হারবার ডায়মন্ডস। যার ফলে এবারও আট টিমকে নিয়েই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ করতে হবে সিএবিকে। আপাতত যা ঠিক হয়েছে, তাতে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.