Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Saurasish Lahiri

এবার জাতীয় দায়িত্বে! বঙ্গ ক্রিকেটার সৌরাশিসকে বড় পদ ভারতীয় বোর্ডের

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের গড়ে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। সেখানে বড়সড় দায়িত্ব সামলাবেন প্রাক্তন বঙ্গ ক্রিকেটার। 

রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৫৩

link
রাজর্ষি গঙ্গোপাধ্যায়
রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৫৩

options
link
এবার জাতীয় দায়িত্বে! বঙ্গ ক্রিকেটার সৌরাশিসকে বড় পদ ভারতীয় বোর্ডের zoom
সৌরাশিস লাহিড়ী। ফাইল ছবি।
Advertisement

ক্রিকেটার হিসাবে বাংলাকে বহু বৈতরণী পার করিয়েছেন। অবসর নেওয়ার পর মনোনিবেশ করেন কোচিংয়ে। বাংলার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)। এবার জাতীয় দায়িত্ব সামলাবেন। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন অফ স্পিনার। 

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকাদের গড়ে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। অনূর্ধ্ব-২৩ ইমার্জিং ইন্ডিয়ার ক্রিকেটারদের বোলিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে সৌরাশিসকে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের তরফে ভিভিএস লক্ষ্মণ বৃহস্পতিবার প্রাক্তন বঙ্গ ক্রিকেটারকে চিঠি দিয়ে এই খবর জানিয়েছেন। এমন খবরে খুশির হাওয়া বাংলার ক্রিকেট মহলে।

Advertisement

আগামী ১৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে একটি বিশেষ শিবির। তার আগে ১২ এপ্রিল বিকেলে সৌরাশিসকে বেঙ্গালুরুতে রিপোর্ট করতে বলা হয়েছে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, দেশের প্রতিভাবান তরুণ পেস ও স্পিনারদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিশেষ এই শিবিরে নির্বাচিত হয়েছেন লক্ষ্মীরতন শুক্লার বড় ছেলে অগস্ত্য শুক্লা। একই সঙ্গে অনূর্ধ্ব-১৯ হাই পারফরম্যান্স ক্যাম্পে জায়গা করে নিয়েছেন রোহিত যাদবও। ক্রিকেট মহলের মতে, এই ধরনের উদ্যোগ দেশের ভবিষ্যৎ ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাওড়ায় জন্মানো সৌরাশিস বাংলার হয়ে ১০০টিরও বেশি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। অফ ব্রেক বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ২৫৬ উইকেট। প্রথম শ্রেণির ম্যাচে দু’টি সেঞ্চুরিও করেছেন। তাছাড়াও ৭৬টি লিস্ট এ ম্যাচে অংশ নিয়েছেন। ক্রিকেটার হিসাবে অবসরের পর বাংলার অনূর্ধ্ব-১৯ দল তো বটেই, দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলকে কোচিং করিয়েছেন সৌরাশিস। ২০২২ সালে পূর্বাঞ্চলের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন। কেবল তাই নয়। ২০২৪ সালে দলীপ ট্রফিতে ভারত ‘বি’ টিমের বোলিং কোচ নির্বাচিত হয়েছিলেন সৌরাশিস। এবার তাঁর সামনে জাতীয় দায়িত্ব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.