Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Sarfaraz Khan

গম্ভীরদের নিয়ে বিস্ফোরক পোস্ট! তারপরই টিম ইন্ডিয়ায় ডাক পেলেন ‘ব্রাত্য’ সরফরাজ

সাই সুদর্শনের বদলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ডাক পেলেন সরফরাজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ২০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ২০:২৬

options
link
গম্ভীরদের নিয়ে বিস্ফোরক পোস্ট! তারপরই টিম ইন্ডিয়ায় ডাক পেলেন ‘ব্রাত্য’ সরফরাজ zoom
সরফরাজ খান। ফাইল ছবি
Advertisement

চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সাই সুদর্শন। তাঁর জায়গায় ডাক পেলেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও ভারতীয় দলে ‘বঞ্চিত’। প্রায় ৩ বছর জায়গা পাননি। সম্প্রতি নাম না করে এই বঞ্চনা নিয়ে বিস্ফোরক পোস্টও করেছেন। তারপরই টিম ইন্ডিয়ায় ডাক পেলেন সরফরাজ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে পাওয়া যাবে না সুদর্শনকে। এর আগে তারকা ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে বিতর্কে জড়িয়েছে বিসিসিআই। তাই সাই সুদর্শনকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বোর্ডের মেডিক্যাল টিম। তাঁর পরিবর্ত হিসাবে সরফরাজ খান ডাক পেলেন। ভাবা হচ্ছিল সাইক রশিখের কথাও। দু’জনেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করছেন। বিশেষ করে সরফরাজ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রনজি হোক বা বিজয় হাজারে ট্রফি, তিনি আগুনে ফর্মে ব্যাট করেছেন। সর্বত্র রানের ধারা অব্যাহত ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬২টি ম্যাচে প্রায় ৬৪.৭৩ গড়ে রান করেছেন। ২০২৪-এ মাত্র ৬টি টেস্ট খেলার সুযোগ পান। ৩৭১ রান করেন। সর্বোচ্চ ছিল ১৫০। তারপর আর ভারতীয় দলে ডাক পাননি। সেই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বৃহস্পতিবার সরফরাজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তবে নিজের ছবি নয়, ২০১৯ সালে তেলুগু ‘জার্সি’ সিনেমার একটি ছবি পোস্ট করেন। যেখানে লেখা ছিল, ‘আমি হয়তো তোমাদের অঙ্কে ঢুকতে পারছি না। কিন্তু আমি সর্বস্ব দিয়ে লড়াই করব।’ অর্থাৎ যেন বলতে চাইলেন, দলে সুযোগ না পেলেও লড়াই চালিয়ে যাবেন। তার পরপরই সুদর্শনের চোটের খবর প্রকাশ্যে আসে। তারপরই ডাক পেলেন সরফরাজ। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.