লাগাতার ব্যর্থতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরডুবি। যার জেরে পাকিস্তান ক্রিকেটে যে আমূল পরিবর্তন ঘটতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার জানা যাচ্ছে, প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে পাকিস্তান টেস্ট দলের নতুন হেডকোচ হিসাবে নিয়োগ করা হতে পারে। কবে থেকে দায়িত্ব নিতে চলেছেন তিনি?
মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ৮ এবং ১৬ মে রয়েছে দু’টি টেস্ট। পাক সংবাদম্যাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই সিরিজ থেকেই নতুন এই দায়িত্ব নেবেন সরফরাজ। ৩৮ বছর বয়সি প্রাক্তন এই উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়োগের বিষয়টির সরকারি ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। গত বছরের অক্টোবর থেকে পাকিস্তান টেস্ট দলের হেডকোচের পদ খালি।
আরও পড়ুন:
এর আগে অন্তর্বর্তীকালীন কোচের পদে ছিলেন আজহার মাহমুদ। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে শেষবার পাকিস্তান দলের সঙ্গে দেখা গিয়েছিল। তবে এবার দীর্ঘ মেয়াদে টেস্ট দলের হাল ধরতে সরফরাজকেই বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে পরামর্শদাতা হিসাবে পিসিবিতে যোগ দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এরপর অধুনা বিলুপ্ত চ্যাম্পিয়ন্স কাপে তাঁকে উপদেষ্টা হিসাবে যুক্ত হয়েছিলেন। গত নভেম্বরে প্রাক্তন পাক অধিনায়ককে পাকিস্তান শাহিনস এবং অনূর্ধ্ব-১৯ দলের ডিরেক্টরের দায়িত্ব আনা হয়েছিল।
সরফরাজের অধিনায়কত্বে পাকিস্তান টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল। কেবল তাই নয়, পাকিস্তান ৫ বার দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তাঁর আমলে। সরফরাজের নেতৃত্বেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেটাই ছিল পাকিস্তানের সর্বশেষ আইসিসি শিরোপা জয়। এখন দেখার, টেস্ট দলের কোচিংয়ের দায়িত্ব নিয়ে তিনি কতটা সাফল্য এনে দিতে পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমেরিকা অবরোধ তুললেও ফের হরমুজ বন্ধ করল ইরান! ভেস্তে গেল শান্তি চুক্তি?
-
জলের বদলে তোলা! তৃণমূল উপপ্রধানকে বেদম মার, বিক্ষোভের মুখে পদ ছাড়লেন প্রধান
-
রয়েছে ৪৪০ কোটি টাকা! তৃণমূলের ৩টি অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, পুলিশকে চিঠি ব্যাঙ্কের
-
জায়গা হয়নি মন্ত্রিসভায়, ‘প্যানেল অফ চেয়ারম্যানে’র সদস্য পদে বারাসতের বিধায়ক শংকর
-
দুর্নীতিতে অভিযুক্তরা কীভাবে শিক্ষক নিয়োগের দায়িত্বে? বিস্মিত হাই কোর্ট